ঢাকা
২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

রংপুরে বিআরটিসির ডবল ডেকার বাস চলাচল বন্ধ: বিপাকে শত শত যাত্রী

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২০   ৬৫১ বার পঠিত
রংপুরে বিআরটিসির ডবল ডেকার বাস চলাচল বন্ধ: বিপাকে শত শত যাত্রী

রংপুরে বিআরটিসির ডবল ডেকার বাস চলাচল বন্ধ করে দেয়ায় বিপাকে পড়েছেন এখানকার শত শত যাত্রী। পাশাপাশি এ পরিবহন বন্ধ থাকায় সরকার প্রতিদিন প্রায় লক্ষাধিক টাকা রাজস্ব হারাচ্ছে।

বিআরটিসির রংপুর ডিপোর কর্মকর্তারা জানান, রংপুর জেলা মোটরমালিক সমিতির বাধার কারণে ডবল ডেকার বাস চলাচল বন্ধ রয়েছে।

রংপুর মোটরমালিক সমিতির নেতারা জানান, সরকারি যে আইন রয়েছে তাতে সিটি কর্পোরেশনের বাইরে এসব ডবল ডেকার বাস চলাচল করতে পারবে না। সে কারণে বাধা দেয়া হয়েছে।

 

 

রংপুর বিআরটিসির ডিপুটি জেনারেল ম্যানেজার গোলাম ফারুক জানান, রংপুরের পাগলাপীর থেকে পীরগঞ্জ ও বগুড়া থেকে সৈয়দপুর পর্যন্ত বিআরটিসির ৮টি ডবল ডেকার বাস চলাচল করে। ভাড়া কম হওয়ায় যাত্রীরা স্বাচ্ছন্দ্যে যাতায়াত করে। কিন্তু রংপুর মোটরমালিক সমিতির বাধার কারণে রোববার দুপুর থেকে তারা বাসগুলো চলাচলে বাধা সৃষ্টি করে। রংপুরের কেন্দ্রীয় বাস টার্মিনালে ৮টি বাস আটকে রাখে।

ডিপুর এ কর্মকর্তা জানান, ডবল ডেকার বাসে প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা ও নারীদের আলাদা আসন ব্যবস্থা সংরক্ষিত। প্রতিবন্ধীদের ভাড়া নেয়া হয় না। গত বছরের ১৮ মে স্পিকার শিরিন শারমিন চৌধুরী বাসগুলোর উদ্বোধন করেন। এর পর থেকে বাসগুলো এ রুটে চলাচল করছিল।

যাত্রীরা জানান, আধুনিধ সুযোগ সুবিধার এই বাসগুলো বেশ আরামদায়ক। তারা অল্প খরচে বাসে যাতাযাত করতে পারে। বাসগুলো বন্ধ থাকায় তারা বিপাকে পড়েছেন।

 

 

 

রংপুর জেলা মোটরমালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ কে এম আজিজুল ইসলাম রাজু জানান, বিআরটিসির বিপুল সংখ্যক বাস রংপুরের বিভিন্ন রুটে চালাচল করে। এতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু সিটি কর্পোরেশনের বাইরে ডবল ডেকার বাস চলাচল করতে পারবে না।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa