ঢাকা
১৮ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

ভূয়া ডিবি পুলিশ খেলনা পিস্তলসহ গ্রেফতার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২০   ৫০৮ বার পঠিত
ভূয়া ডিবি পুলিশ খেলনা পিস্তলসহ গ্রেফতার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর মডেল থানা ডিবি পুলিশ পরিচয়দানকারী দুইজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ নাছির ফকির (৩৩) ও মোঃ সোহাগ মিয়া (৩০)।

৩ ফেব্রুয়ারি মিরপুর সেকশন ৬ এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের নিকট হতে একটি খেলনা পিস্তল, এক জোড়া হ্যান্ডকাপ ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তাজিরুর রহমান ডিএমপি নিউজকে জানান, মিরপুর সেকশন ৬ এলাকায় ডিবি পুলিশের পরিচয় দিয়ে দুইজন ব্যক্তি প্রতারণা করছে।

এমন সংবাদের ভিত্তিতে এসআই শাহ্ আলম সঙ্গীয় ফোর্সসহ মিরপুর সেকশন ৬ এর ব্লক-এ রোড নং ৪ হতে নাছির ও সোহাগ নামের দুইজনকে গ্রেফতার করে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে এসআই শাহ্ আলম জানান, গ্রেফতারকৃতরা ব্যাংক থেকে বা অন্য কোনভাবে নগদ টাকা বহনকারীদের অনুসরণ করে। অনুসরণের একপর্যায়ে নির্জন কোন স্থানে গেলে ডিবি পুলিশের পরিচয় দিয়ে টার্গেটকৃত ব্যক্তির গতি রোধ করে পিস্তলের ভয় দেখিয়ে সর্বস্ব ছিনিয়ে নিয়ে যায় তারা।এ সংক্রান্তে মিরপুর মডেল থানায় একটি মামলা রুজু হয়েছে। ৭ দিনে রিমান্ডে আবেদন করে গ্রেফতারকৃতদের আজ (৪ ফেব্রুয়ারি) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa