ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

বিরল প্রজাতির সাপ উদ্ধার: মূল্য সোয়া কোটি রুপি

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯   ৪৫৭ বার পঠিত
বিরল প্রজাতির সাপ উদ্ধার: মূল্য সোয়া কোটি রুপি

ভারতের বিরল প্রজাতির সাপ উদ্ধার করেছে পুলিশ। ‘রেড স্যান্ড বোয়া’ বা ‘লাল বালি বোঁড়া’ নামে নির্বিষ এ সাপের আনুমানিক মূল্য সোয়া কোটি রুপির মতো।
গত রোববার রাজ্যের নরসিংগড়ে সাপটি বেচে দেয়ার সময় পাঁচ জনের কাছ থেকে উদ্ধার করা হয়। ওই পাঁচ জনকেও আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, লাল বালির বোঁড়া সাপের বিশাল চাহিদা রয়েছে আন্তর্জাতিক বাজারে, বিশেষ করে মালয়েশিয়া ও চীনে। এটি অনেক দামি ওষুধ ও প্রসাধনী উৎপাদন এবং কালো জাদুতে ব্যবহৃত হয়। স্থানীয় বাজারে এর দাম ৫-১০ লাখ রুপির মতো হলেও আন্তর্জাতিক বাজারে সাপটির দাম প্রায় সোয়া থেকে দেড় কোটি রুপি।
নরসিংহগড়ের পুলিশ কর্মকর্তা কৈলাশ ভরদ্বাজ সাংবাদিকদের জানান, গোপন সূত্রে আমরা খবর পাই যে তিনজন ওই বিরল সাপটি বেচতে কারও সঙ্গে ফোনে কথা বলছে। তৎক্ষণাৎ নরসিংহগড় বাসস্ট্যান্ডে গিয়ে সন্দেহভাজন তিন অপ্রাপ্তবয়স্কসহ পাঁচজনকে আটক করা হয়। তাদের কাছে থাকা একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে ওই সাপটি উদ্ধার করা হয়।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa