ঢাকা
১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘষ, ককটেল বিস্ফোরণ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ২৯ নভেম্বর ২০২৫   ১১৬ বার পঠিত
বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘষ, ককটেল বিস্ফোরণ

বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নিয়ে রাজশাহীতে বিএনপির সাবেক কাউন্সিলর টুনু গ্রুপ এবং বিএনপি নেতা টুটুল গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ চলাকালীন সময়ে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণে ঘটনাও ঘটেছে সেখানে।

শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে রাজশাহী সিটি করপোরেশনের ৪নং ওয়ার্ডের কোট বুলনপুর এলাকায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কোট বুলনপুর মোড়ে ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে নির্বাচনী প্রচারের প্রস্তুতি সভা ডাকা হয়। ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আহসান হাবিব রুবেল সভার আহ্বান জানান। আমন্ত্রণ পেয়ে সেখানে যোগ দেন সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা রুহুল আমিন টুনু। সভায় টুনুর উপস্থিতি দেখেই ক্ষুব্ধ হয়ে ওঠেন ওয়ার্ড সভাপতি রকিব উদ্দিন টুটুল। তিনি প্রশ্ন তোলেন- “টুনু এখানে কেন? কে তাকে দাওয়াত দিয়েছে? সে থাকলে আমরা মিটিং করব না।” এ নিয়ে টুটুল ও সাধারণ সম্পাদক রুবেলের মধ্যে বাকবিনিময় হয়। একপর্যায়ে স্লোগান দিতে দিতে টুটুল ও তার অনুসারীরা সভাস্থল ত্যাগ করেন।

সাধারণ সম্পাদক আহসান হাবিব রুবেল জানান, সভায় থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান, সিনিয়র সহ-সভাপতি নাজিমুদ্দিন ও সাধারণ সম্পাদক আমিনুলও উপস্থিত ছিলেন। বিএনপির সিনিয়র নেতা হিসেবে টুনুকে সভায় ডাকা হয়েছিল। সভাপতি টুটুল বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর ৩০-৪০ জন লাঠিসোটা নিয়ে কার্যালয়ে হামলা চালায়। এতে হাতাহাতির ঘটনা ঘটে এবং কার্যালয়ের সামনে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। তবে কেউ আহত হয়নি।

বিএনপি নেতা রুহুল আমিন টুনু বলেন, “আমি বিএনপির রাজনীতি করি। গত সিটি নির্বাচনে প্রার্থী হওয়ায় সাময়িক বহিষ্কার হয়েছিলাম। তবে গত ২৪ নভেম্বর হাই কমান্ড আমার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে। সে অনুযায়ী আমি সব কার্যক্রমে অংশ নিতে পারি। রুবেলের আমন্ত্রণেই সভায় গিয়েছিলাম। যা ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক।”

এ বিষয়ে ওয়ার্ড সভাপতি রকিব উদ্দিন টুটুলের বক্তব্য জানতে চেষ্টা করেও পাওয়া যায়নি।

রাজশাহী মহানগর বিএনপির রাজপাড়া থানার সভাপতি মিজানুর রহমান জানান, সন্ধ্যায় রাজপাড়া থানার ৪ নম্বর ওয়ার্ডের দলীয় কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির সভা ছিল। সেখানে সদ্য বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া সাবেক কাউন্সিলর রকিবুদ্দিন টুনু দলবলসহ যোগ দেন। এসময় বহিষ্কারাদেশ প্রত্যহার হওয়া এবং দলীয় কার্যক্রমে অংশ নেওয়া নিয়ে ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রুহুল আমিন টুটুল গ্রুপের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

মিজানুর রহমান মিজান আরও বলেন, বিষয়টি মহানগর কমিটিকে জানানো হয়েছে, তারা সিদ্ধান্ত নেবেন।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, “বিএনপি অফিসে ঝামেলার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। হাতাহাতি ও একটি হাতবোমার বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জেনেছি। তবে এ বিষয়ে এখনো কেউ থানায় অভিযোগ করেনি।”

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র গাজীউর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে। এখন পরিস্থিতি শান্ত আছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa