ঢাকা
১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

বড়লেখায় ৮ বছরের পলাতক আসামী গ্রেফতার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০   ২৮৬ বার পঠিত
বড়লেখায় ৮ বছরের পলাতক আসামী গ্রেফতার

মৌলভীবাজারের বড়লেখায় ৫টি চাঞ্চল্যকর ডাকাতি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামী কুখ্যাত ডাকাত আব্দুল কুদ্দুছকে (৪০) গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারি থেকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২৭ সেপ্টম্বর) রাতে চট্টগ্রামের হাটহাজারি উপজেলার আলীপুর এলাকা থেকে বড়লেখা থানার এসআই শরীফ উদ্দিন ও এসআই পিযুষ কান্তি দাস তাকে গ্রেফতার করেন।

আব্দুল কুদ্দুছ উপজেলার তেলিমেলি গ্রামের আমিন আলীর ছেলে। আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বড়লেখা থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, ৫টি ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী কুখ্যাত ডাকাত আব্দুল কুদ্দুস ৮ বছর ধরে চট্টগ্রামে আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারির আলীপুর এলাকা থেকে গ্রেফতার করে সোমবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa