ঢাকা
১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

প্রেম করছি না, বিয়ে নিয়েও ভাবছি না: তাসনিয়া

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ২২ জানুয়ারি ২০২০   ৩৩৩ বার পঠিত
প্রেম করছি না, বিয়ে নিয়েও ভাবছি না: তাসনিয়া

ছোটবেলা থেকে গান আর নাচের তালিম নিয়েছেন। ইচ্ছে ছিল বড় হয়ে গান নিয়ে কাজ করা। কিন্তু হয়েছেন মডেল অভিনেত্রী। অল্প সময়ে বিজ্ঞাপন, নাটকে অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন ছোটপর্দার ব্যস্ততম মুখ তাসনিয়া ফারিন। নতুন বছরের পরিকল্পনাসহ নানা বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন নাজমুল আহসান
নতুন বছরে কাজ নিয়ে ব্যস্ততা ও পরিকল্পনা কেমন?
বছর শুরু হয়েছে নাটকে কাজের মধ্যমে। সামনেই ভালোবাসা দিবস। তাই বেশ ব্যস্ততা রয়েছে। এই মাস থেকে আগামী মাস পর্যন্ত টানা নাটকের কাজে ব্যস্ত থাকবো। বিদায়ী বছরে টানা কাজ করেছি তবে এবছর একটু কম কাজ করতে চাই। নিজের পাশাপাশি পরিবারকেও সময় দিতে চাই।

 

 

 

নতুন বছরে সিলেক্টিভ কাজ করতে চাচ্ছেন?
হ্যাঁ। গত বছর কাজ নিয়ে কোনো টার্গেট ছিল না। টার্গেট ছিল মানুষের কাছে নিজেকে পরিচিত করা। জানিনা দর্শকদের কাছে কতোটা পরিচিতি পেয়েছি। তবে আমার যেটা মনে হয়েছে- ইন্ডাস্ট্রিতে এখন সবাই জানে ফারিন নামের একটি মেয়ে কাজ করছে। এখন টার্গেট নিজেকে অভিনেত্রী হিসাবে প্রতিষ্ঠিত করা।

সিনেমায় কি আপনাকে দেখা যাবে এ বছর?
যারা শোবিজে কাজ করি সবার ইচ্ছা ও স্বপ্ন থাকে বড় পর্দায় নিজেকে দেখা। আমিও এর ব্যতিক্রম না। অনেক প্রস্তাব এরইমধ্যে এসেছে। কিন্তু সিনেমার জন্য এখন আমাকে প্রস্তুত মনে করছি না। যে ছবিগুলোর প্রস্তাব এসেছে সেগুলোর গল্প দেখেও মনে হয়নি এখান থেকে কোনো সিনেমায় কাজ করি।

কী ধরনের সিনেমায় কাজ করতে চান?
আমার কোনো পরিকল্পনা নেই। তবে অবশ্যই ভালো গল্প চাই। যেনো সে সিনেমার গল্পই নায়ক হয়। চিত্রনাট্য দেখে যেনো মনে হয় নিজেকে ওই চরিত্রে মানিয়ে নিতে পারবো। একটি সুন্দর চরিত্রের অপেক্ষায় আছি। কিন্তু সেরকম চরিত্র এখনো পাইনি।

প্রেম করছেন নিশ্চই। বিয়ে করবেন কবে?
হাহাহা! প্রেম করছি না। আপাতত বিয়ে নিয়েও ভাবতে চাই না। আল্লাহ তায়ালা যা লিখে রেখেছে তাই হবে। অভিনয়ে পরিণত হতে চাই। মনোযোগ দিয়ে অভিনয়টা করতে চাই।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa