ঢাকা
২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

প্রতিবন্ধীকে ধর্ষণ করে ভিডিও ছড়িয়ে দিল মেম্বারের ছেলে

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২০   ৪৮৪০ বার পঠিত
প্রতিবন্ধীকে ধর্ষণ করে ভিডিও ছড়িয়ে দিল মেম্বারের ছেলে

রাজশাহীর মোহনপুর উপজেলায় বাকপ্রতিবন্ধী (২০) এক তরুণীকে ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেয়ার ঘটনায় দুই কিশোরকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে একজন ইউপি সদস্যের ছেলে। আরেকজন তার বন্ধু।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলার লালইচ এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। ওই তরুণীর মায়ের দায়ের করা মামলায় দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।

এছাড়া স্বাস্থ্য পরীক্ষার জন্য ঘটনার শিকার তরুণীকে নেয়া হয়েছে রাজশাহী মেডিকেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি)।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাক্‌প্রতিবন্ধী তরুণীকে বাবার বাড়িতে রেখে মা দুই বছর আগে বিদেশে গিয়েছিলেন। গত বছরের ৯ আগস্ট উপজেলার এক ইউপি সদস্যের ১৪ বছর বয়সী ছেলে ওই তরুণীকে ধর্ষণ করে। ওই সময় ধর্ষণের ভিডিও ধারণ করে রাখে।

 

 

 

 

গত ২৫ নভেম্বর ওই তরুণীর মা দেশে ফেরেন। এরপর বিষয়টি জানতে পারলেও সম্মানের কথা চিন্তা করে চেপে যান।

কিন্তু সম্প্রতি ধর্ষণের সেই ভিডিও এলাকায় মুঠোফোনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এতে পুরো ঘটনা জানাজানি হয়ে যায়।

সকালে ওই তরুণীর মায়ের দায়ের করা মামলায় গ্রেফতার করা হয় ধর্ষক ওই কিশোরকে। ভিডিও ছড়িয়ে দেয়ার অভিযোগে গ্রেফতার করা হয় একই এলাকার ১৬ বছরের আরেক কিশোরকে।

ওসি আরো বলেন, ধর্ষণ ও ভিডিও ধারণের কথা স্বীকার করেছে এক কিশোর। তার মোবাইলে ধর্ষণের ভিডিও পাওয়া গেছে। এছাড়া অপর কিশোরী সেই ভিডিও এলাকায় ছড়ানোর দায় স্বিকার করেছে। পরে এনিয়ে আইনত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান ওসি।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa