ঢাকা
১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

পরিবর্তে কার্তিক-সারা!

বিনোদন ডেস্ক
বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২০   ৪৩৯ বার পঠিত
পরিবর্তে কার্তিক-সারা!

শেঠি পরিচালিত সিনেমা চেন্নাই এক্সপ্রেস। শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত এই সিনেমা বেশ দর্শকপ্রিয়তা পায়।

তবে সিনেমার সিক্যুয়েলে শাহরুখ-দীপিকাকে চান না রোহিত। সম্প্রতি একটি টক শোয়ে এই কথা জানিয়েছেন তিনি।

চেন্নাই এক্সপ্রেস সিক্যুয়েল নিয়ে প্রশ্ন করা হলে এই নির্মাতা জানান, যদি তিনি কখনো চেন্নাই এক্সপ্রেস টু তৈরি করেন, তাহলে এতে শাহরুখ-দীপিকার পরিবর্তে কার্তিক আরিয়ান ও সারা আলী খানকে নিবেন।

বলিউডে বর্তমান সময়ে অন্যতম আলোচিত জুটি কার্তিক-সারা। কয়েকদিন পরেই মুক্তি পাচ্ছে তাদের সিনেমা লাভ আজ কাল। এতে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করছেন তারা। এই সিনেমা পরিচালনা করছেন ইমতিয়াজ আলী। এর আগে ২০০৯ সালে একই নামে একটি সিনেমা নির্মাণ করেন তিনি। সেই সিনেমায় অভিনয় করেন সারার বাবা সাইফ আলী খান। তার বিপরীতে ছিলেন দীপিকা পাড়ুকোন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa