ঢাকা
১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

নেত্রকোনায় স্কুলছাত্রের আত্মহত্যা

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯   ৩২০ বার পঠিত
নেত্রকোনায় স্কুলছাত্রের আত্মহত্যা

নেত্রকোনায় পরীক্ষার ফলাফল খারাপ হওয়ায় রুদ্র সরকার আলয় (১২) নামের এক স্কুলছাত্রের আত্মহত্যার ঘটনা ঘটেছে।
নিহত রুদ্র সরকার আলয় কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। সে উপজেলার সদর ইউনিয়নের চাঁনপুর গ্রামের রাখাল সরকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মা ও ছোট বোনকে নিয়ে আলয় মামাবাড়ি ধর্মপাশা উপজেলার মধ্যনগরে ছিল। সোমবার বিকালে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ওই ফল আশানুরূপ না হওয়ায় সে মন খারাপ করে বাড়ি ফেরে।
পরে তার জেঠিমা তাকে পরীক্ষার রেজাল্ট কেমন হয়েছে জিজ্ঞেস করলে কোনো উত্তর না দিয়েই আলয় ঘরে চলে যায়। এ বছর পরীক্ষার ফল ভালো হয়নি তো কি হয়েছে; মন দিয়ে পড়ালেখা কর সামনের বছর ফল ভালো হবে– এ কথা বলে আলয়ের জেঠিমা অন্য ঘরে চলে যান।
বিকাল গড়িয়ে রাত হওয়ার পরও আলয় ঘর থেকে বেরিয়ে না আসায় জেঠিমা আলয়কে ডাকতে শুরু করেন। এরই একপর্যায়ে আলয়ের কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীরা জানালা ভেঙে ভেতরে ঢুকে ঘরের আড়ার সঙ্গে আলয়ের গলায় মাফলার পেঁচানো ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়।
কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন কোকিল বলেন, ষষ্ঠ শ্রেণিতে রুদ্র সরকার আলয়ের রোল ছিল ১০৩। আর বর্তমানে সে যে রেজাল্ট করেছে তাতে তার রোল ১০৮ হয়েছে।
এ ব্যাপারে কলমাকান্দা থানার ওসি মো. মাজহারুল করীম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে পুলিশ।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa