ঢাকা
২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

জাজিরার মাহফিলে মানুষের ঢল

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৯   ৩৮৬ বার পঠিত
জাজিরার মাহফিলে মানুষের ঢল

সারাদেশে বইছে শৈত্যপ্রবাহ। দিনের বেলাও ঠান্ডা ও হালকা কুয়াশায় চলাচল অনেক কষ্ট হয়। কনকনে ঠান্ডায় জবুথবু অবস্থা মানুষের। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এমন কুয়াশাচ্ছন্ন বিকেলে শরীয়তপুরের জাজিরা উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে উপস্থিত হন হাজার হাজর মানুষ। সবার উদ্দেশ্য জনপ্রিয় ও আলোচিত ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারীর ওয়াজ ও মাহফিল শোনা।

জাজিরা উপজেলার শামসুল হক শিকদার জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত ৩ দিন ব্যাপী ১০ম ওয়াজ মাহফিলের তৃতীয় দিনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়েছেন মাওলানা মিজানুর রহমান আযহারী।
ওয়াজ কমিটির সূত্রে জানা যায়, মাহফিল টির উদ্দেশ্যে ব্যপকভাবে পুলিশের পাশাপাশি স্থানীয় যুবদের মাধ্যমে নিরাপত্তা নেওয়া হয়। ৩ টি মাঠে ৭ টি প্রজেক্টের মাধ্যমে ওয়াজ শোনার ব্যবস্থা করা হয়।

জাজিরা এলাকায় মাওলানা আজহারী ওয়াজ করতে আসছেন- এমন খবর ছড়িয়ে পড়লে দুপুর থেকে হাজার হাজার মানুষ মাহফিলে আসতে শুরু করেন। দুপুরের মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে যায় জাজিরা উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ ময়দান।
মাহফিলে আসা মুসল্লিরা জানান, মাওলানা মিজানুর রহমান আজহারীর ওয়াজ শোনার জন্য দূর-দূরান্ত থেকে ছুটে আসেন তারা। আজকের মাহফিলে মাঠ ভরে বাইরে দাঁড়িয়েও ওয়াজ শুনেছেন মুসল্লিরা।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa