ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

চারঘাটে মুজিববর্ষ উদযাপনে প্রস্তুতিসভা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ০৮ জানুয়ারি ২০২০   ৩৬২ বার পঠিত
চারঘাটে মুজিববর্ষ উদযাপনে প্রস্তুতিসভা

রাজশাহীর চারঘাটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে৷ আজ বুধবার (৮ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভাটি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, চারঘাট পুলিশিং কমিটির সাধারন সম্পাদক সাইফুল ইসলাম বাদশা, মুক্তিযোদ্ধা কমান্ডার আলমাছ হোসেন, পৌর আ’লীগের সাধারন সম্পাদক একরামুল হক, ওসি তদন্ত আনোয়ার হোসেন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি কামরুজ্জামান।

এছাড়াও ইউপি চেয়ারম্যান গণসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সাংবাদিকবৃন্দ সভায় অংশ নেন ৷
সভায় আলোচকরা বঙ্গবন্ধুর কর্মজীবনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং মুজিব বর্ষ উদযাপন উপলক্ষ্যে সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa