ঢাকা
১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

চট্টগ্রাম–কক্সবাজার সড়ক বন্ধ, যাত্রায় চরম ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ৩০ নভেম্বর ২০২৫   ১৩৮ বার পঠিত
চট্টগ্রাম–কক্সবাজার সড়ক বন্ধ, যাত্রায় চরম ভোগান্তি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মৃত্যুর মিছিল যেন থামছে না। মহাসড়কটি সরু ও ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, ঝরে যাচ্ছে প্রাণ। দীর্ঘদিন ছয় লেন করার আশ্বাস মিললেও দৃশ্যমান কোনো উদ্যোগ না থাকায় চট্টগ্রাম-কক্সবাজারের মহাসড়কে আজ ব্লকেড কর্মসূচি পালন করছেন চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক উন্নয়ন আন্দোলন ও স্থানীয় এলাকাবাসী।

রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টার দিকে মহাসড়কের চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বটতলী মোটর স্টেশনের ট্রাফিক পুলিশ বক্সের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক উন্নয়ন আন্দোলনের ব্যানারে এ ব্লকেড কর্মসূচি পালিত হচ্ছে।

ব্লকেডে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেছেন। ব্লকেড কর্মসূচি থেকে দ্রুত মহাসড়ক ছয় লেন করার পদক্ষেপ না নিলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেয়া হয়।

একযোগে সাতকানিয়া উপজেলার কেরানীহাট চত্বর, লোহাগাড়া উপজেলার আমিরাবাদ পুলিশ বক্সের সামনে ও চকরিয়া উপজেলার মাতামুহুরি ব্রিজে ব্লকেড কর্মসূচি পালিত হচ্ছে।

এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন- ক্ষমতা না জনতা, জনতা জনতা। ইনকিলাব, ইনকিলাব, আমার দাবি, তোমার দাবি, ছয় লাইন, ছয় লাইন। উই ওয়ান্ট সিক্স লাইন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa