ঢাকা
১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

কুড়িগ্রামে তীব্র শীতে শিশু-বৃদ্ধদের দুর্ভোগ বেশি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২০   ২৯৯ বার পঠিত
কুড়িগ্রামে তীব্র শীতে শিশু-বৃদ্ধদের দুর্ভোগ বেশি

কুড়িগ্রামে ২য় দফা শৈত্য প্রবাহ কমতে শুরু করেছে। তবে বৃহস্পতিবার ভোররাতে বৃষ্টিপাত হওয়ায় সকালে শীতের তীব্রতা কমেছে। তবে জন-মানুষের দুর্ভোগ এখনও কমেনি। প্রচন্ড শীতে এখনও নিম্ন আয়ের মানুষ, শিশু ও বৃদ্ধসহ সকলেই চরম বিপাকে। এদিকে, জেলা প্রশাসন থেকে শীতার্ত কয়েকজন বৃদ্ধা মানুুষের মাঝে বুধবার বিকেলে শীতবস্ত্র হিসেবে লেপ প্রদান করা হয়।

এছাড়াও ইতোমধ্যে ৬০ হাজার কম্বল বিতরণ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তবে শীতবস্ত্র বিতরণ করা হলেও তা অনেকেই এখনও পাননি বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

রাজারহাট কৃষি আবহাওয়া অফিস সুত্র জানায়, বৃহস্পতিবার ১০ টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বৃহস্পতিবার ভোররাতে বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয় ১ দশমিক ২ মিলিমিটার। কুড়িগ্রামের সদর উপজেলার চরটাপু ভেলাকোপা গ্রামের মজিরন বেওয়া জানান, হামাক কাইয়ো এলাও শীতের এখনা কাপড়ও দেয় নাই বা। তোমরা এখনা ব্যবস্থা করি দেও।

উলিপুর উপজেলার হাতিয়া অনন্তপুর গ্রামের দসিমত উল্লাহ জানান, হামার চেয়ারম্যান শীতের কম্বল দিছে হামরা তাক পাই নাই। নতুন আইসপে তারপর বলে দেবে। কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন জানান, ১ম দফা শীতার্ত মানুষকে কম্বল বিতরণ করা হয়েছে। পাশাপাশি শুকনো খাবারও দেয়া হয়। নতুন করে শীতবস্ত্র এলে তা বিতরণ করা হবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa