ঢাকা
২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

কুড়িগ্রামে ইউপি সচিব সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২০   ২৬৪ বার পঠিত
কুড়িগ্রামে ইউপি সচিব সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

“মুজিব বর্ষের অঙ্গিকার ইউপি সচিব জনতার” এই শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামে ইউপি সচিব সমিতি (বাপসা) কুড়িগ্রাম জেলা শাখা’র ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

 

 

শনিবার সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের স্বপ্নকুঁড়ি হলরুমে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপ-পরিচালক স্থানীয় সরকার বিভাগ মোঃ হাফিজুর রহমান।

এসময় কুড়িগ্রাম জেলা বাপসা’র আহ্বায়ক আব্দুস সাত্তারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাপসা’র কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ এম রেজাউল করিম তুহিন, সাধারণ সম্পাদক দেওয়ান হোসেন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, শেখ হাবিবুর রহমান, আশরাফ উদ্দিন বাবু, আলতাব হোসেন, আব্দুছ ছামাদ, মাইন উদ্দিন, রবিউল আলম প্রমুখ।

 

 

সম্মেলনের দ্বিতীয় পর্বে জেলার ৭৩টি ইউনিয়ন পরিষদের সচিবদের অংশ গ্রহণে জেলা বাপসা’র ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa