ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

কাশ্মীরি আপেলকুল চাষ করে সাফল্য পেয়েছেন হাফিজ উদ্দিন

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২০   ৪৬০ বার পঠিত
কাশ্মীরি আপেলকুল চাষ করে সাফল্য পেয়েছেন হাফিজ উদ্দিন

 

ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম’র (এনএটিপি-২) মাধ্যমে নিরাপদ ও বিষমুক্ত কাশ্মীরি আপেলকুল চাষ করে প্রথম বছরেই সাফল্য পেয়েছেন দিনাজপুরের খানসামা উপজেলার নেউলা গ্রামের কৃষক হাফিজ উদ্দিন।

হাফিজ উদ্দিন বলেন, কৃষি বিভাগের সহযোগিতা ও পরামর্শে গত বছরের জুন মাসে ৪৫ শতক জমিতে ৮০ টি কাশ্মীরি আপেলকুল গাছ রোপণ করি এবং বাগানের মধ্যে সাথী ফসল হিসেবে উচ্চমূল্যের ফসল রসুন চাষ করি। চারা রোপণের মাত্র আট মাস পর এবারই প্রথম ফল এসেছে। একেকটি গাছে ফলও হয়েছে ৬-৭ কেজি। বাজারে এর মূল্য কেজিপ্রতি ৮০-১০০ টাকা। সেই কাশ্মীরি আপেলকুল বাজারজাত শুরু করেছি। বর্তমানে যে বাজারমূল্য পাওয়া যাচ্ছে তাতে অনেক লাভবান হতে পারব আশা করছি।

তিনি জানান, অল্প সময়ে এত ভালো ফলন দেওয়ায় এবং এটি সুস্বাদু ও আকর্ষণীয় রংয়ের কারণে বাজারে এর ব্যাপক চাহিদা থাকায় এটি চাষাবাদে লাভবান হওয়া সম্ভব।

একই গ্রামের চাষী আবুল হোসেন বলেন, হাফিজ উদ্দিনের কাশ্মীরি আপেলকুল দেখে আমিও এবছর কুল চাষে আগ্রহী হচ্ছি। স্বল্প সময়ে যে ফলন হচ্ছে তাতে অনেক লাভবান হতে পারব।

খানসামা উপজেলা কৃষি অফিসার মোঃ আফজাল হোসেন জানান, এনটিপি-২ প্রকল্পের আওতায় কৃষককে কাশ্মীরি আপেলকুল চাষে উদ্বুদ্ধ করা হয়। কাশ্মীরি আপেলকুলের ফলন ও বাজারের চাহিদার কারণে ইতিমধ্যেই অনেক কৃষক বাগান করার ইচ্ছা পোষণ করেছেন। কৃষকরা যদি কৃষি বিভাগের পরামর্শে যথাযথভাবে এ জাতের কুল চাষ করেন, তাহলে দেশের কৃষিতে নতুন দিগন্তের সূচনা উন্মোচিত হবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa