ঢাকা
০৫ আগস্ট ২০২৬
দেশজুড়ে
“বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার বাতাস এখন স্বস্তিদায়ক” জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিএমপির শ্রদ্ধা: নিউমার্কেটের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ সন্ধ্যায় ঢাকাসহ ১২ অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, বজ্রবৃষ্টির পূর্বাভাস “বহিষ্কৃত এনসিপি নেতা তানভীর ঢাকায় গ্রেফতার” জুলাই স্মৃতি জাদুঘরকে ইতিহাসের নতুন পর্যায় আখ্যা দিলেন ড. ইউনূস জুলাই স্মৃতি জাদুঘর হবে গণতন্ত্রের লড়াই ও আত্মত্যাগের প্রতীক: প্রধানমন্ত্রী খাগড়াছড়ি মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন। ​ রাতে দুঃসাহসিক উদ্ধার অভিযান: কর্ণফুলী চ্যানেলে বিকল কন্টেইনার জাহাজ মুক্ত ছাত্রদল-শিবির সংঘাত: থমথমে ঢাকা আলিয়া মাদ্রাসা ক্যাম্পাস বালুর বস্তা থেকে হঠাৎ বিস্ফোরণ! বরিশালে শিশুসহ দগ্ধ ৩

ইরান সংকটে ইতিবাচক মোড়: বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ০৫ আগস্ট ২০২৬   ১৯ বার পঠিত
ইরান সংকটে ইতিবাচক মোড়: বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে। বুধবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯২ সেন্ট বা ১ দশমিক ২ শতাংশ কমে ৭৮ দশমিক ৪৪ ডলারে নেমেছে। চলতি সপ্তাহে এ তেলের দাম কমেছে ১২ শতাংশের বেশি।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ০৭ ডলার বা ১ দশমিক ৪ শতাংশ কমে ৭৪ দশমিক ৭০ ডলারে দাঁড়িয়েছে। সপ্তাহের হিসাবে এ তেলের দাম কমেছে ১১ শতাংশের বেশি।

ইরান যুদ্ধ বন্ধে কূটনৈতিক উদ্যোগে অগ্রগতির খবরের পর তেলের বাজারে চাপ তৈরি হয়েছে। মঙ্গলবার কাতার জানায়, মধ্যস্থতাকারীদের প্রচেষ্টায় অগ্রগতি হচ্ছে। তবে ইরান এখনো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনার দাবি অস্বীকার করছে।

বিশ্লেষকদের মতে, কূটনৈতিক প্রচেষ্টা সফল হলে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ কমবে। তবে আলোচনা ব্যর্থ হলে এবং সরবরাহ ব্যবস্থায় নতুন করে বিঘ্ন দেখা দিলে তেলের দাম আবারও বাড়তে পারে।

যুদ্ধ শুরুর আগে বিশ্বের প্রায় ২০ শতাংশ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) হরমুজ প্রণালি দিয়ে পরিবহন হতো। এ কারণে গুরুত্বপূর্ণ এ নৌপথের নিরাপত্তা নিয়ে এখনো উদ্বেগ রয়েছে।

এদিকে, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেলিফোনে ইরান-যুক্তরাষ্ট্র বিরোধ কমিয়ে স্থায়ী সমাধানের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের জ্বালানি খাতের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে দেশটির অপরিশোধিত তেল ও পেট্রোলের মজুত বেড়েছে। তবে ডিজেলসহ অন্যান্য পরিশোধিত জ্বালানির মজুত কমেছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa