ঢাকা
২৩ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

সরাইলে মরহুম ব্যবসায়ীদের স্মরণে দোয়া ও আলোচনা সভা

মোঃ রিমন খান (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ২৩ আগস্ট ২০২৬   ২৫ বার পঠিত
সরাইলে মরহুম ব্যবসায়ীদের স্মরণে দোয়া ও আলোচনা সভা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের বিকাল বাজার পরিচালনা কমিটির উদ্যোগে বাজারের মরহুম ব্যবসায়ীদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ আগস্ট) সকালে সরাইল বকুলতলায় আয়োজিত এ সভায় বাজার পরিচালনা কমিটির সভাপতি মাওলানা কুতুবউদ্দিনের সভাপতিত্বে এবং বিশিষ্ট ব্যবসায়ী মজিদ বক্সের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক খন্দকার সকুল ইসলাম সেলু, বিকাল বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. বাবুল মিয়া, পুস্তক বিক্রেতা কমিটির সভাপতি মো. মোস্তাফিজুর রহমানসহ বাজারের অন্যান্য ব্যবসায়ী।

এ সময় বক্তারা বিকাল বাজারের প্রয়াত ব্যবসায়ীদের স্মৃতিচারণ করে তাদের ব্যবসায়ী সমাজে অবদানের কথা তুলে ধরেন এবং মরহুমদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি মরহুম আলহাজ্ব আব্দুল কুদ্দুস ঠাকুর, বিশিষ্ট ব্যবসায়ী মরহুম হাজী মীর হাকিম আলী, মরহুম হাজী আব্দুল আলীম সর্দার, মরহুম মীর জিন্নত আলী, মরহুম মো. মিলন মিয়া খন্দকার, মরহুম হাজী হাসান মোল্লা ও স্বর্গীয় ঠাকুর ধন বিশ্বাসসহ প্রয়াত ব্যবসায়ীদের স্মরণে এ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

পরে বিকাল বাজার শাহী জামে মসজিদের ইমাম মাওলানা শেখ আমান উল্লাহ মরহুম ব্যবসায়ীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

মোনাজাতে বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন ব্যবসায়ী অংশ নেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa