ঢাকা
১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

কান ধরে ওঠ-বস অনেক উপকারী

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯   ৬৭৩ বার পঠিত
কান ধরে ওঠ-বস অনেক উপকারী

ঘুগনি-ঝালমুড়ি খাওয়ার পাশাপাশি স্কুলজীবনের আর কোন ঘটনার কথা সবচেয়ে মনে পড়ে? রাগী স্যার বা ম্যাডামের চোখ রাঙানি নিশ্চয়। আরও একটু রাগী হলে তার সঙ্গে অবধারিত শাস্তি হিসেবে ছিল কান ধরে ওঠবোস করা। পরিস্থিতি বদলে যাওয়ায় এখনও স্কুলে ছাত্র-ছাত্রীদের শাস্তি দেয়া রীতিমত অপরাধ হিসেবে গণ্য হয়। কিন্তু সে যুগে স্কুল শিক্ষকদের হাতে মারধর খাওয়া খুবই সাধারণ ব্যাপার ছিল।
কিন্তু জানেন কি, কান ধরে ওঠবোসের অনেক গুণও আছে। এমনকি এখনও দক্ষিণ ভারতের অনেক মন্দিরে পূজার একটা অঙ্গই হল কান ধরে ওঠবোস করা। কারণ কান ধরে ওঠবোস করলে মস্তিষ্ক সক্রিয় হয়ে ওঠে এবং মনঃসংযোগের ক্ষমতা বাড়ে।

নিয়মিতভাবে কান ধরে ওঠবোস করলে মস্তিষ্ক সজাগ ও সতর্ক হয়ে যায়। এছাড়া এর ফলে স্মৃতিশক্তি বাড়ে এবং শ্বাসপ্রশ্বাসের ক্ষমতার উন্নতি ঘটে।

বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে, কান ধরে ওঠবোস করলে মস্তিষ্কে অ্যালফা তরঙ্গের প্রভাব বাড়ে। কানের লতিতে টান পড়ায় মস্তিষ্কের অনেক কোষ জাগ্রত হয়ে ওঠে। অনেক দেশেই কান ধরে ওঠবোসকে নিয়মিত ব্যায়াম হিসেবে করানো হয়। একে সুপার ব্রেন যোগা বলা হয়। আমেরিকাতেও এই বিষয়ে অনেক ওয়ার্কশপ করা হয়।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa