ঢাকা
১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবীতে মৌলভীবাজারে ওলামা পরিষদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ২৯ ফেব্রুয়ারি ২০২০   ২৫৪ বার পঠিত
কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবীতে মৌলভীবাজারে ওলামা পরিষদের বিক্ষোভ মিছিল

মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে, কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবীতে শেরপুর মুক্তিযোদ্ধা চত্বরে ওলামা পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২৮ ফেব্রুয়ারী শুক্রবার বিকালে পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত পাঠের মাধ্যমে সমাবেশ শুরু করা হয়।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে সভাপতি হিসেবে উপস্হিত ছিলেন, কাটারাই জামেয়া ইসলামিয়া মাদরাসার মুহতামিম মাওলানা এমদাদুর রহমান।

সমাবেশের পক্ষ থেকে প্রস্তাবনা পাঠ করে মূল বক্তব্য প্রদান করেন, বিশিষ্ট আলেমে দ্বীন জামেয়া আরাবিয়ার মুহাদ্দিস এবং জামেয়াতুল ফালাহ শেরপুর মাদরাসার মুহতামিম হযরত মাওলানা মুফতী ওযীরুল ইসলাম রাহমানী।

গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, বিশিষ্ট আলেমে দ্বীন, জামেয়া ক্বাসিমুল উলুম আওরঙ্গপুর মাদরাসার মুহাদ্দিস হযরত মাওলানা আহমদ রুম্মান আদমপুরী , মাওলানা মুফতি ইব্রাহিম খলিল, মাওলানা হোসাইন মাওলানা হাবিবুর রহমান, মাওলানা,আলতাফুর রহমান, মাওলানা,রকিব আহমেদ, নাজির হোসাইন প্রমুখ।

শেষে মুনাজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa