ঢাকা
২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

কক্সবাজারে নিম্নচাপের তাণ্ডব: নাজিরারটেকে ১৫-২০টি শুঁটকি আড়ত বিধ্বস্ত, কোটি টাকার ক্ষতি

জাহাঙ্গীর আলম , বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ১৯ আগস্ট ২০২৬   ৬৩ বার পঠিত
কক্সবাজারে নিম্নচাপের তাণ্ডব: নাজিরারটেকে ১৫-২০টি শুঁটকি আড়ত বিধ্বস্ত, কোটি টাকার ক্ষতি

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে কক্সবাজারের নাজিরারটেক শুঁটকি মহালে ঝোড়ো হাওয়া তাণ্ডব চালিয়েছে।

সোমবার মধ্যরাতের কয়েক মিনিটের তীব্র বাতাসে অন্তত ১৫ থেকে ২০টি উৎপাদন ঘর ও আড়ত বিধ্বস্ত হয়েছে।

এতে মাচায় শুকাতে দেওয়া ও গুদামে সংরক্ষিত বিপুল পরিমাণ কাঁচা ও প্রক্রিয়াজাত মাছ বাতাসে উড়ে গিয়ে এবং বৃষ্টির পানিতে ভিজে নষ্ট হয়েছে।

এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

​ব্যবসায়ী ও স্থানীয় সূত্রে জানা গেছে, টানা বৃষ্টির কারণে মাটি নরম থাকায় বাতাসের তোড়ে আড়তের চালা ও বাঁশের মাচা তছনছ হয়ে যায়।

আড়ত মালিক শফিকুল ইসলাম জানান, ঝড়ের তীব্রতা এতটাই বেশি ছিল যে শুকাতে রাখা ছুরি, লইট্যা, ফাইস্যা, চইক্কা ও পোপাসহ বিভিন্ন প্রজাতি মাছ উড়ে গিয়ে প্রায় আধা কিলোমিটার দূরে পড়ে।

​নাজিরারটেক মৎস্য ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জানান, ক্ষতিগ্রস্ত আড়ত ও নষ্ট হওয়া মাছ মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা।

এ অবস্থায় চরম বিপাকে পড়া ব্যবসায়ীরা সরকারের কাছে জরুরি আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন।

​কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল হান্নান জানান, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপটি আরও ঘনীভূত হওয়ায় কক্সবাজারসহ সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে।

মৎস্য ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa