ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

এক গাছে ২০ ফুলকপি!

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২০   ৩৮৬ বার পঠিত
এক গাছে ২০ ফুলকপি!

শীতের অন্যতম জনপ্রিয় সবজি ফুলকপি। তরকারি বা কারি ও স্যুপ তৈরি করে, এমনকি বড়া ভেজেও এ সবজি খাওয়া হয়। সালফার, পটাশিয়াম, ফসফরাস ও খনিজ উপাদান সমৃদ্ধ ফুলকপি খুব লাভজনক। তাই ফুলকপি চাষে কৃষকদেরও আগ্রহের কোনো কমতি নেই। এক ফুলকপি গাছে সাধারণ একটি ফুল ধরে। তবে এবার ব্যতিক্রম ঘটেছে খাগড়াছড়ির সীমান্তঘেঁষা পানছড়ি উপজেলায়। একটি বা দুটি নয়, ছোট-বড় মিলে মোট বিশটি ফুলকপি ধরেছে এক গাছে।

পানছড়ির তালুকদার পাড়ার কবির আহাম্মদের ছেলে কৃষক মো. আমিনুল হকের জমিতে বিরল এই ফুলকপিটি দেখতে পাওয়া গেছে। তার জমিতে আরও একটি গাছে ৬টি ফুলকপি ধরেছে। এক গাছে বিশটি ফুলকপি দেখতে মানুষ ভিড় করছে।

পানছড়ি বিজিবির ক্যাম্প এলাকার পাশ দিয়ে বয়ে চলা অক্ষয় মেম্বার পাড়া সড়কের পাশে ৬০ শতক জমিতে চলতি মৌসুমে ফুলকপি চাষ করেন কৃষক আমিনুল হক। তিনি জানান, দীর্ঘ কয়েক বছর ধরে ফুলকপি চাষ করলেও এমন ঘটনা এবারই প্রথম। এর আগে এমন বিরল ফুলকপি কখনো দেখেননি বলেও জানান তিনি। খবর পেয়ে শনিবার (২৮ ডিসেম্বর) মো. আমিনুল হকের জমিতে ছুটে আসেন পানছড়ি উপজেলা কৃষি অফিসার মো. আলাউদ্দিন শেখ। তিনি বলেন, প্রতিটি কপি গাছে একটি ফুল হলেও বিভিন্ন সময় তিন বা চারটি দেখতে পাওয়া গেছে। কিন্তু এক গাছে বিশটি ফুলকপি এটাই প্রথম। ওক্সিন হরমোনের প্রভাবে এমনটি হতে পারে বলে ধারণা করছেন পানছড়ি উপজেলা কৃষি অফিসার।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa