ঢাকা
২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

একলা সময়ের সঙ্গী টোকিও

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২০   ২৮৭ বার পঠিত
একলা সময়ের সঙ্গী টোকিও

কাজের বাইরেও মানুষ একাকী কিছুটা সময় কাটাতে চায়। যে সময়টা একান্ত নিজের। যেখানে পরিবার-পরিজন কিংবা কাজের ব্যস্ততা থাকে না।

মিডিয়ার তারকারা এ একাকী সময়টা কীভাবে কাটান- তা নিয়েই এ আয়োজন। নিজের একাকী সময় নিয়ে এ পর্বে লিখেছেন মাহিয়া মাহি

কখনও ভাবিনি কোন সময়টা আমার একান্ত নিজের! তবে নির্দিষ্ট প্রশ্ন শুনে চোখের সামনে ভেসে উঠল কোনটা আমার আর কোনটা সার্বজনীন সময়। সত্যিই আমার কিছু সময় আছে যা আমি যেন নিজেই তৈরি করে অতিক্রম করি।

 

 

 

 

বিগত কয়েক বছর আমার একাকী সময়গুলো টোকিওকে (পোষা কুকুর) নিয়ে কাটাই। বলা যায় এখন আর একাকিত্ব বা নির্জনতা নেই। শুটিং বা বাইরে কোনো কাজ না থাকলে বাসায় নিয়ম করে চলি। এ চলার সঙ্গী আমার টোকিও। আমি যত রাতেই ঘুমাতে যাই না কেন টোকিও সে সময় ঘুমাতে যায়। নিয়ম করে আমাকে সকাল ৭টা কি ৮টার মধ্যে জাগিয়ে দেয়। তারপর আমাদের দিন শুরু হয়।

সকালের নাস্তাও একসঙ্গে করা হয়। তাকে আমি গোসল করাই, দুপুরে খাওয়াই। বিকালে বাইরে গেলেও ওকে সঙ্গে নিয়ে যাই। সত্যিকারার্থে সংসার, স্বামীকে সময় দেয়ার পর যে সময় থাকে সেটা তো আমার। আর এ সময়টা এখন আমার টোকিওর। এ ছাড়া আর কিছু সময় থাকলে সে সময় বই পড়ি। মুভি দেখি। নিজেই বাইরে গাড়ি নিয়ে বের হই। এখন নষ্ট করার মতো সময় নেই।

সময়টা কাজে লাগানোর চেষ্টা করি। বাসায় জিনিসপত্র সাজানো-গোছানো থাকলেও আবার নতুন করে সাজাই। আর এসব কাজে তো আমার টোকিও থাকেই। এভাবেই আমার নিজের একান্ত সময়গুলো চলে যায়। আর শুটিং কিংবা ব্যবসার কাজ থাকলে তো একান্ত সময় মেলান কঠিন হয়ে পড়ে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa