ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে কৃষকের মুখে হাসি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ২৯ নভেম্বর ২০২৫   ২৬৭ বার পঠিত
উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে কৃষকের মুখে হাসি

চট্টগ্রামে চলতি আমন মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া, উন্নত বীজ ও কৃষি কর্মকর্তাদের সঠিক তদারকিতে এ বছর উৎপাদন নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, জেলায় ১ লাখ ৭৯ হাজার ৮০৯ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে এবং মোট উৎপাদন হয়েছে ৫ লাখ ৩৩ হাজার ৩৪ টন, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

বোয়ালখালী উপজেলার আমুচিয়া এলাকার কৃষক মো. কামরুল বলেন, “ফসল খুব ভালো হয়েছে, যা ভেবেছিলাম তার চেয়েও বেশি পেয়েছি।” কৃষি কর্মকর্তারা জানান, নিচু এলাকার উপযোগী ব্রি ধান–৪৯, ৫১ ও ৫২ বেশি আবাদ হয়েছে। পাশাপাশি নতুন জাত বিনা ধান–২৩, ১০৩ এবং ব্রি ধান–৯৪ ও ৯৫ এর ফলনও আশাব্যঞ্জক।

জাতভেদে প্রতি হেক্টরে উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল— হাইব্রিড ৪.১০ টন, উফশী ৩.১০ টন এবং স্থানীয় জাত ১.৬৫ টন। অধিকাংশ ক্ষেত্রেই উৎপাদন এই লক্ষ্যমাত্রা স্পর্শ করেছে বা ছাড়িয়ে গেছে।

গত ১০ বছরের তুলনায় এ বছর উৎপাদন সর্বোচ্চ। কৃষি বিভাগের প্রতিবেদন অনুযায়ী—
২০২৩-২৪ সালে ১,৭৯,৯৪০ হেক্টরে উৎপাদন ৫,১৫,৮৪৯ টন,
২০২২-২৩ সালে ১,৭৯,৬৩৮ হেক্টরে ৫,১৭,৮৪৮ টন,
২০১৪-১৫ সালে ১,৮১,৭৯০ হেক্টরে ৫,০৬,০৩৬ টন ধান উৎপাদন হয়েছিল।

কৃষি বিভাগ আশা প্রকাশ করেছে, সরকারের সময়োপযোগী পদক্ষেপ, আধুনিক কৃষি প্রযুক্তি ও কৃষকদের পরিশ্রম চলতে থাকলে ভবিষ্যতেও এই সাফল্য ধরে রাখা সম্ভব হবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa