ঢাকা
১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

অন্যকে দায়িত্ব দিয়ে তারেককে পড়াশুনা করতে বললেন জাফরুল্লাহ

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯   ৩৯০ বার পঠিত
অন্যকে দায়িত্ব দিয়ে তারেককে পড়াশুনা করতে বললেন জাফরুল্লাহ

বিএনপিকে পরিচালনার জন্য দেশে যারা আছে, তাদের দায়িত্ব দিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে দুই বছরের জন্য এমফিল অথবা মাস্টার্স করার পরামর্শ দিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।
সোমবার (৩০ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ‘বাংলাদেশে গণতন্ত্র ও ভোটাধিকার কোন পথে?’ শীর্ষক এক সেমিনারে বক্তৃতাকালে তিনি এ পরামর্শ দেন।

ন্যাশনাল ল’ইয়ার্স কাউন্সিল (এনএলসি) আয়োজিত সেমিনারে আরও বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ও বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সাবেক প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আপনারা এখানে অধিকাংশ বিএনপির লোকজন আছেন। আপনাদের একটা কথা বলি। আপনারা ওহি দিয়ে পরিচালিত হচ্ছেন। এটাই হলো এ জাতির দুর্ভাগ্য। আপনাদের ওহি আসে লন্ডন থেকে, স্কাইপের মাধ্যমে। আজকে আপনারা এটা ছাড়েন। এখানে যারা আছেন- রনি, মিলন। এমন চৌকস, তাদের মতো আরও কিছু আছেন, তাদেরকে দায়িত্ব দিয়ে দেন।’
লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সম্পর্কে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘তারেক আমার খুব প্রিয় মানুষ। ছোটবেলা থেকেই আমি দেখেছি। আপনারা অনেকে দেখেননি। আমি দেখেছি। সেজন্য বলি, এতদূর থেকে বসে তোমার মায়ের (বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া) মুক্তি ঘটাতে পারবে না। প্লিজ দু’বছর ওখানে একটা মাস্টার্স বা এমফিল করো। এখানে (বাংলাদেশে) যারা আছেন, তাদের কাউকে দায়িত্ব দিয়ে দাও।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের বিষয়ে ঐক্যফ্রন্টের এ নেতা বলেন, `এখানে স্ট্যান্ডিং কমিটির লোকদের হাত-পা নড়ে না, এদের একটু বাড়ি পাঠাও। উনারা বাড়িতে বসে… করুক। দু’ঘণ্টা দাঁড়াতে পারে না, এদের দিয়ে হবে না। আমাদের সময় শেষ হয়ে আসছে। আমাদের দিয়ে হবে না।’

তারেক রহমানের উদ্দেশে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘ওহি দেয়া বন্ধ করো, স্কাইপেতে বার্তা দেয়া বন্ধ করো। বিশ্বাস করো, তাহলে এরা (অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা) তোমাকে জয়যুক্ত করবে এবং তোমার মাকে মুক্ত করবে। এটা অবশ্যই সত্য কথা, খালেদা জিয়ার মুক্তি না হলে গণতন্ত্রের মুক্তি প্রায় অসম্ভব। তবে তাকে মুক্ত করার দায়িত্ব আমাদেরই। হলে বসে বক্তৃতা দিয়ে নয়, মাঠে যেতে হবে।’
এদিকে ৩০ ডিসেম্বর উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কালো পতাকা নিয়ে এক পদযাত্রা কর্মসূচি পালন করেছে। সুপ্রিম কোর্ট বারের সামনে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য দেন ফোরামের আহ্বায়ক ও বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, সদস্য সচিব ফজলুর রহমান, তৈমুর আলম খন্দকার ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa