মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিয়োগ দেওয়া গাজা শান্তি পরিষদের এক জ্যেষ্ঠ উপদেষ্টা সতর্ক করে বলেছেন, ২০ দফা পরিকল্পনার আওতায় ইসরাইল তার প্রতিশ্রুতি রক্ষা না করলে গাজার দায়িত্ব আবারো জাতিসংঘের হাতে ফিরিয়ে দেওয়া হতে পারে। ইসরাইলি সংবাদমাধ্যম ওয়াইনেট এ খবর জানিয়েছে।
ট্রাম্প প্রশাসনের নিয়োগ পাওয়া এবং হোয়াইট হাউসে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন কাউন্সিলের উপদেষ্টা জশ গ্রুয়েনবাম ওয়াইনেটকে বলেন, ‘আমরা অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছি এবং ইসরাইলকে যথেষ্ট সময় ও সুযোগ দিয়েছি। কিন্তু নির্বাচন শেষ হওয়ার পরও— নেতানিয়াহুর দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ইসরাইলের ব্যর্থতা হতাশাজনক।’

মন্তব্য করুন