ঢাকা
২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

নভোএয়ার অভ্যন্তরীণ রুটে সেরা এয়ারলাইনসের স্বীকৃতি পেল

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২০   ৩১১ বার পঠিত
নভোএয়ার অভ্যন্তরীণ রুটে সেরা এয়ারলাইনসের স্বীকৃতি পেল

২০১৯ সালের ‘ডমেস্টিক এয়ারলাইন অফ দি ইয়ার’ হিসেবে নির্বাচিত হয়েছে নভোএয়ার। একই সাথে ‘বেস্ট কাস্টমার ফ্রেন্ডলি’ এয়ারলাইনসের পুরস্কারও পেয়েছে দেশের বেসরাকারি এয়ারলাইনসটি। শুক্রবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘মনিটর এয়ারলাইন অফ দি ইয়ার-২০১৯’ এই দুটি ক্যাটাগরিতে পুরস্কার লাভ করে নভোএয়ার।

 

বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আহমেদ বিন মোহাম্মদ আল-ডেহাইমির হাত থেকে ‘ডমেস্টিক এয়ারলাইন অফ দি ইয়ার-২০১৯’ পুরস্কার গ্রহণ করেন নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান। এর সাথে অন টাইম পারফরম্যান্সের জন্য রৌপ্য ও ইন-ফ্লাইট সার্ভিসের জন্য ব্রোঞ্জ পদক লাভ করে প্রতিষ্ঠানটি।ভ্রমণ ও পর্যটন বিষয়ক পাক্ষিক বাংলাদেশ মনিটর পরিচালিত আকাশপথে নিয়মিত ভ্রমণকারীদের অনলাইনে মতামত জরিপের ভিত্তিতে এ পুরস্কার দেওয়া হয়েছে।

 

নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, এই স্বীকৃতি আগামীর পথচলায় আমাদের উত্সাহ জোগাবে। নভোএয়ার শুরু থেকেই সম্মানিত যাত্রীদের সর্বোচ্চ সেবা দেয়ার জন্য বদ্ধপরিকর। নিয়মিত যাত্রীদের বিশেষ সুবিধা দিতে বাংলাদেশে প্রথমবারের মত ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম ‘স্মাইলস’ চালু, টিকেট ক্রয় ও চেক-ইন প্রক্রিয়া সহজতর করতে মোবাইল অ্যাপ ও ওয়ব চেক-ইন চালুসহ সময়ানুযায়ী ফ্লাইট পরিচালনা ও যাত্রী সেবার মান আরও বাড়ানোর জন্য প্রতিনিয়ত নানা উদ্যোগ নেওয়া হচ্ছে।

 

নভোএয়ার বর্তমানে প্রতিদিন ২৮টি ফ্লাইট পরিচালনা করছে। এর মধ্যে ঢাকা থেকে চট্টগ্রাম ৬টি, কক্সবাজার ৬টি, সৈয়দপুর ৫টি, যশোর ৫টি, সিলেট ২টি, বরিশাল ২টি, রাজশাহী ও কলকাতায় ১টি করে ফ্লাইট পরিচালনা করছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa