রাজধানীর উত্তরা থেকে মতিঝিলগামী মেট্রোরেল লাইনে একটি কুকুর ঢুকে পড়ায় সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরের আগে এ ঘটনায় কারওয়ান বাজার স্টেশনে একটি ট্রেন কিছুক্ষণ আটকে ছিল।
এমআরটি পুলিশের পরিদর্শক (অপারেশনস) মোহসিন শেখ জানান, বেলা ১১টা ৫২ মিনিট থেকে ১১টা ৫৭ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। এ সময় একটি ট্রেন কারওয়ান বাজার স্টেশনে অপেক্ষমাণ ছিল।
তিনি জানান, মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে পড়ার বিষয়টি নজরে আসার পর দ্রুত সেটিকে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কুকুরটিকে লাইন থেকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যান।
কুকুরটি সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হলে আবার মেট্রোরেল চলাচল শুরু হয়। কয়েক মিনিটের এই বিঘ্নের পর ট্রেন চলাচল স্বাভাবিকভাবে চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।



মন্তব্য করুন