সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল খুরাইস এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। নিহত মো. সজিব হোসেন কুমিল্লার বাসিন্দা।
রোববার (৪ অক্টোবর) সৌদি আরামকোর একটি স্থাপনায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় নিহত বাংলাদেশি নাগরিকের মৃত্যুর ঘটনায় গভীর শোক জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে এ ধরনের হামলার নিন্দা জানিয়েছে মন্ত্রণালয়।
এক শোকবার্তায় সজিব হোসেনের পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি সমবেদনা জানানো হয়।
এদিকে সৌদি আরবে বাংলাদেশের দূতাবাস সজিবের পরিবার ও নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ করেছে। দূতাবাসের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে।
সজিব হোসেনের মরদেহের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে দেশে পাঠানোর বিষয়ে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস সমন্বয় করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান।

মন্তব্য করুন