ঢাকা
৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ঠাকুরগাঁও সদর উপজেলা নবনির্বাচিত প্রধান শিক্ষক ফোরাম এর পরিচিতি অনুষ্ঠান/২০২৬ 

মোঃ শফিকুল ইসলাম দুলাল, ঠাকুরগাঁও প্রতিনিধি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ২৯ আগস্ট ২০২৬   ১০৬ বার পঠিত
ঠাকুরগাঁও সদর উপজেলা নবনির্বাচিত প্রধান শিক্ষক ফোরাম এর পরিচিতি অনুষ্ঠান/২০২৬ 

উৎসব মুখর পরিবেশে ঠাকুরগাঁও সদর উপজেলা প্রধান শিক্ষক ফোরাম এর নবনির্বাচিত কমিটির পরিচিতি অনুষ্ঠান আয়োজন করা হয়।
২৯ আগস্ট শনিবার ঠাকুরগাঁও সি.এম. আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই পরিচিতি অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
প্রধান শিক্ষক ফোরামের ঠাকুরগাঁও সদর উপজেলা নবনির্বাচিত সভাপতি মোঃ আলমগীর এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হামিদ এর সঞ্চালনায় অনুষ্ঠানের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ এবং সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রধান শিক্ষক ফোরামের সভাপতি মোঃ রমজান আলী ও সাধারণ সম্পাদক ফারুক হোসেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠ শেষে নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় ।
পরিচিতি অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি মোঃ আলমগীর তার বক্তব্যে বলেন, শিক্ষক ও কর্মচারীদের কল্যাণ-ই হবে আমাদের মূল লক্ষ্য।
আমরা সবাইকে সাথে নিয়ে একটি স্বচ্ছ ও জবাবদিহিতা উপহার দিতে চাই।
সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হামিদ কর্মপরিকল্পনা অনুযায়ী নবনির্বাচিত প্রধান শিক্ষক ফোরামের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ শফিকুল ইসলাম দুলাল,প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রধান শিক্ষক ফোরাম ও প্রধান শিক্ষক সি.এম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়, ঠাকুরগাঁও।
Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa