ঢাকা
৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

তানোরের ধান খেতে পড়ে ছিল কৃষকের মরদেহ

ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী ব্যুরো

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ৩০ আগস্ট ২০২৬   ৬৩ বার পঠিত
তানোরের ধান খেতে পড়ে ছিল কৃষকের মরদেহ

রাজশাহী জেলার তানোরের ফসলী জমি থেকে রসুল মন্ডল (৬০) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত রসুল মন্ডল তানোর পৌর এলাকার গোকুল গ্রামের মৃত লকি মন্ডলের ছেলে।

শনিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে জেলার তানোর উপজেলার পৌর এলাকার গোকুল গ্রামের ফসলি জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৯টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি রসুল।

পরদিন শনিবার বিকেলে গোকুল গ্রামের এক ব্যাক্তি ঘাস কেটে সন্ধ্যায় ফেরার সময় মরদেহ দেখে।

পরে পুলিশকে জানানো হলে রাত সাড়ে ৮ টার দিকে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

মৃতের ছেলে আতাউর মন্ডল বলেন, শুক্রবার সকালে গ্রামের মোড়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি।

মনে করেছি কোথাও বেড়াতে গেছে।

সন্ধ্যার পর গ্রামের লোকজনের মুখে বাবার মরদেহ জমিতে পড়ে থাকার খবর পেলাম।

জানতে চাইলে এ বিষয়ে তানোর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ধান খেত থেকে মৃতের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হবে।

আইনগত ব্যবস্থাগ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa