ঢাকা
১২ আগস্ট ২০২৬
দেশজুড়ে
মৌলভীবাজারে ব্রীজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক পানিতে, চালক নিহত চাঁদাবাজি মামলায় ফটিকছড়ির শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ফের ৫ দিনের রিমান্ড জুন আসে জুন যায়, যাদুকাটা নদীতে সেতুর কাজ আর শেষ হয় না শীর্ষ সন্ত্রাসী ‘বুইশ্যা’র ৭ সহযোগী গ্রেপ্তার, উদ্ধার দেশীয় অস্ত্র ​ সাগরে লঘুচাপের সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত মৌলভীবাজারে আল হামরা প্রাইভেট হাসপাতালসহ দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড কক্সবাজারে পুলিশ সুপার কার্যালয়ে মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ছাগলনাইয়া পুলিশ ৩ ড্রামট্রাকসহ গ্রেপ্তার ৩ “চাঁদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ হারালেন ৩ জন, হাসপাতালে আরও ১৫” রাষ্ট্রপতি নির্বাচন: প্রস্তুতি পর্যালোচনায় ভারপ্রাপ্ত স্পিকার-ইসির বৈঠক শুরু

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী: পুনরায় চালু হচ্ছে বন্ধ ৩টি পাটকল

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬   ৪৪ বার পঠিত
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী: পুনরায় চালু হচ্ছে বন্ধ ৩টি পাটকল

বন্ধ থাকা তিনটি জুট মিল পুনরায় চালু করতে দুই বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে সরকার।

এসব মিলে প্রায় ১ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে এবং ১১ হাজারের বেশি মানুষের কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, আগামী ছয় মাসের মধ্যে বন্ধ হয়ে থাকা আরও কিছু কল-কারখানা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, খুলনার খালিশপুরের প্লাটিনাম জুবিলি জুট মিল ৩০ বছরের জন্য ইজারা পেয়েছে হ্যামকো গ্রুপ।

র খুলনার দীঘলিয়ার স্টার জুট মিলস ও সিরাজগঞ্জের রায়পুরের জাতীয় জুট মিলস ইজারা পেয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ।

সরকারের সঙ্গে চুক্তির আওতায় প্রতিষ্ঠান দুটি এসব মিলে বিনিয়োগ করে উৎপাদন কার্যক্রম চালু করবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa