ঢাকা
০৯ আগস্ট ২০২৬
দেশজুড়ে
মাধবপুরে সংসদ সদস্যকে নিয়ে ফেসবুকে অপপ্রচার দুই আইডির বিরুদ্ধে থানায় জিডি জোরারগঞ্জে পুলিশের পৃথক অভিযান: গাঁজাসহ  গ্রেপ্তার ৪ চট্টগ্রাম চন্দনাইশে মহাসড়ক সংলগ্ন বাজারে ভয়াবহ আগুন মহাস্থানগড়ে নির্মাণে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ, আপিলের অনুমতি পেল সরকার কক্সবাজারের মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সীমান্ত পাহাড়ায় কোস্ট গার্ডের বড় সাফল্য: টেকনাফে ৮০ হাজার ইয়াবা বাজেয়াপ্ত মাধবপুরে কোটি টাকার ভারতীয় পণ্যসহ দুই কাভার্ডভ্যান জব্দ মানবিক বার্তা দেখে হাসপাতালে ফখরুল ইসলাম খান সিআইপি ছাগলনাইয়ায় চিহ্নিত ডাকাত ‘গুন্ডা রনি’ গ্রেপ্তার দৈনিক ৫শ টাকা মজুরীর দাবীতে বড়লেখায় চা শ্রমিকদের গণবিক্ষোভ

মঙ্গলের বুকে এক ম্যারাথন সমান পথ জয়ের রেকর্ড গড়লো নাসা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ২৪ জুন ২০২৬   ১২৯ বার পঠিত
মঙ্গলের বুকে এক ম্যারাথন সমান পথ জয়ের রেকর্ড গড়লো নাসা

ভিনগ্রহের বুকে এক অনন্য ম্যারাথন জয় করে নতুন ইতিহাস গড়ল নাসার পার্সিভ্যারেন্স রোভার।

মঙ্গলের প্রাচীন জেজেরো ক্রেটার এলাকায় প্রাণের সন্ধান করতে করতে রোভারটি এ ম্যারাথনের মাইলফলক স্পর্শ করেছে।

নাসার ইতিহাসে অন্য কোনো গ্রহে ম্যারাথন সমপরিমাণ দূরত্ব পাড়ি দেওয়া এটাই দ্বিতীয় অভিযাত্রী বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।
এ সপ্তাহে নাসা বলেছে, মঙ্গলে অবতরণের পাঁচ বছর পর তাদের এ রোভারটি অবশেষে ২৬.২ মাইল বা পূর্ণ এক ম্যারাথনের সমপরিমাণ দূরত্ব পেরনোর রেকর্ড গড়েছে।
সবচেয়ে অনুকূল পরিস্থিতিতেও যেখানে রোভারটির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় কেবল ০.১ মাইল, সেই হিসেবে পার্সিভ্যারেন্সের এমনটা সত্যি অসাধারণ বিষয়।
নাসার তথ্য অনুসারে, ১৪ জুন রোভারটি ম্যারাথনের এ মাইলফলক স্পর্শ করেছে।
এক ইনস্টাগ্রাম পোস্টে নাসা লিখেছে, “নাসার অপরচুনিটি রোভারের পর পৃথিবীর বাইরে অন্য কোনো গ্রহে ম্যারাথন সমপরিমাণ দূরত্ব পাড়ি দেওয়া দ্বিতীয় অভিযাত্রী পার্সিভ্যারেন্স। ২০১৫ সালে অপরচুনিটি এ কৃতিত্ব পেয়েছিল।”
এ দূরত্ব পেরতে অপরচুনিটি রোভারের সময় লেগেছিল দীর্ঘ ১১ বছর ২ মাস। অন্যদিকে, ২০১২ সাল থেকে মঙ্গল গ্রহে থাকা ‘কিউরিওসিটি’ রোভারটি এ পর্যন্ত কেবল ২৩ মাইলের কিছু বেশি পথ পাড়ি দিতে পেরেছে।
নাসা বলেছে, পার্সিভ্যারেন্স ‘জেজেরো ক্রেটারের পশ্চিমে এক রহস্যময়, প্রাচীন এলাকা সন্ধানের সময় এ মাইলফলকটি স্পর্শ করেছে, যেখানে ভূতাত্ত্বিকটি এক প্রাচীন হ্রদের অবশিষ্টাংশ ও প্রাচীন প্রাণের সম্ভাব্য কিছু লক্ষণ আবিষ্কার করেছে রোভারটি।”
সম্প্রতি মঙ্গলের পশ্চিম অঞ্চলের অভিযান থেকে বেশ কিছু ছবি পাঠিয়েছে রোভারটি, যার মধ্যে একটি সেলফিও রয়েছে।
Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa