ঢাকা
২৯ জুলাই ২০২৬
দেশজুড়ে
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার ​যশোরে জেলা পুলিশের সাঁড়াশি অভিযান: সহযোগী রায়হান নোয়াখালী থেকে পলাতক কৃষকদলের স্বেচ্ছাশ্রমে প্রাণ ফিরছে আন্তছরা খালে: পরিদর্শনে এমপি নুরুল আমিন জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান প্রাইভেটকার ফেলে পালালো মাদক কারবারি: ৩০ কেজি গাঁজা উদ্ধার ​ চট্টগ্রাম হাটহাজারীতে সম্পাদক রনির চলন্ত গাড়িতে দুর্বৃত্তদের গুলি, গুলির খোসা উদ্ধার ​ নিরাময় কেন্দ্র থেকে মাদকের আখড়া: ঐতিহ্য রক্ষায় সীতাকুণ্ডবাসীর আকুতি হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি, বিএনপি-ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচি কাঁটাছড়ায় বিট পুলিশিং সভা: আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি নুরুল আমিনের মিরসরাই উপজেলা পরিষদে নাগরিক সেবার তীব্র ভোগান্তি: ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভায় জনপ্রতিনিধি নেই, বিকল্প ব্যবস্থায় বাড়তি চাপ চার রাত নিয়ন্ত্রিত থাকবে কর্ণফুলী টানেলের যান চলাচল ​ বিদ্যুৎ বিল নিয়ে সিলেটে অসন্তোষ, সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের

হাই-প্রোফাইল দেহ ব্যবসায় জড়িত অভিনেত্রী

আন্তর্জাতিক ডেস্ক
শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২০   ৩৫২ বার পঠিত
হাই-প্রোফাইল দেহ ব্যবসায় জড়িত অভিনেত্রী

হোটেলের ঝলমলে আলোর মধ্যেই চলছিল রমরমা দেহ ব্যবসা। সেখানে অভিযান চালিয়ে পুলিশ জানতে পারে হাই-প্রোফাইল দেহ ব্যবসায় জড়িত অভিনেত্রীও।

ভারতের মুম্বাই পুলিশ সম্প্রতি একটি তিন তারকা হোটেলে অভিযান চালায়। অভিযানে ধরা পড়েন ২৯ বছর বয়স্ক হাই-প্রোফাইল এক যুবতীসহ আরও ৩ তরুণী। এ সময় আটক করা হয় এক নাবালিকাকে।

মুম্বাই পুলিশের সোশ্যাল সার্ভিস (এসএস) শাখা শহরের আন্ধেরি পূর্বের একটি হোটেলে অভিযান চালালে সামনে আসে বেশ কিছু হাই-প্রোফাইল মুখ। ওঠে আসে আলোর আড়ালে অন্ধকারের গল্প।

এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘অভিযানে আমরা জানতে পারি যে হোটেলটিতে এক নাবালিকাসহ তিন মহিলাকে জোর করে দেহ ব্যবসায় বাধ্য করা হচ্ছে। তাদের উদ্ধার করা হয়েছে এবং ঘটনার মূলহোতা প্রিয়া শর্মাকে গ্রেফতার করা হয়েছে।

 

 

 

 

মুম্বাই পুলিশের এসএস শাখার সিনিয়র ইন্সপেক্টর সন্দেশ রেভেল জানান, ‘প্রিয়া শর্মা আগে একটি ট্যুর এবং ট্র্যাভেল এজেন্সি চালাচ্ছিলেন। ট্র্যাভেল এজেন্সির আড়ালে দেহ ব্যবসায় জড়িত ছিলেন তিনি।’

‘হোটেলে অভিযান চালিয়ে যাদের উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে এক অভিনেত্রী কাম গায়িকাও রয়েছেন। তিনি ‘সাবধান ইন্ডিয়া’ নামের টিভি ক্রাইম শোতে অভিনয়ও করেছেন।’

পুলিশের কাছে ওই অভিনেত্রী জানান, তাকে একরকম জোর করে দেহ ব্যবসায় নামানো হয়। তিনি ছাড়াও এ কাজে জড়িত রয়েছেন মারাঠি ফিল্ম ও সিরিয়ালে অভিনয় করা এক নায়িকাও। উদ্ধার হওয়া নাবালিকাও একটি ওয়েব সিরিজে কাজ করেছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa