ঢাকা
২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

হবিগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গৃহশিক্ষকসহ গ্রেফতার ২

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১   ২৩১ বার পঠিত
হবিগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গৃহশিক্ষকসহ গ্রেফতার ২

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে তার গৃহশিক্ষক ও ধর্ষণচেষ্টার অভিযোগে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১০ মার্চ) দিনগত রাত দেড়টায় বানিয়াচংয়ের বিথঙ্গল পুলিশ ফাঁড়ির সদস্যরা তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার শ্রীমঙ্গলকান্দি গ্রামের আব্দুল মৃত আজিদের ছেলে সোহেল মিয়া (৩০) ও একই গ্রামের রমজান আলীর ছেলে আইয়ুব আলী (৩০)।

সোহেল বৃন্দাবন সরকারি কলেজে বিএ অধ্যয়নরত। তিনি সপ্তম শ্রেণির ওই ছাত্রীকে বাড়িতে গিয়ে পড়াতেন।

নির্যাতনের শিকার মেয়ে ও তার পরিবারের অভিযোগের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার রাতে সোহেল মেয়েটির মোবাইল ফোনে কল দিয়ে বাড়ি থেকে বের হতে বলেন। এরপর বাড়ির সামনের একটি জায়গায় গেলে প্রথমে গৃহশিক্ষক সোহেল তাকে ধর্ষণ করেন ও পরে আইয়ুব আলী তাকে ধর্ষণের চেষ্টা করেন। তখন মেয়েটি চিৎকার দিলে তারা পালিয়ে যান।

বিথঙ্গল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির হোসেন জানান, মেয়েটির পরিবারের পক্ষ থেকে পুলিশ ফাঁড়িতে অভিযোগ দিলে রাত দেড়টায় দু’জনকে গ্রেফতার করা হয়। অভিযুক্তরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছেন। মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa