ঢাকা
০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

স্থায়ী ভেড়িবাঁধ নির্মাণের দাবিতে মোরেলগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শুক্রবার, ০৮ মে ২০২৬   ২১৯ বার পঠিত
স্থায়ী ভেড়িবাঁধ নির্মাণের দাবিতে মোরেলগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ২ নম্বর পঞ্চকরণ ইউনিয়নের দেবরাজ এলাকায় চলমান ভেড়িবাঁধ সংস্কার কাজে বাধা প্রদান ও ফসলি জমিতে লবণ পানি প্রবেশ করিয়ে ক্ষতির অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী। শুক্রবার (৮ মে) সকালে পঞ্চকরণ ইউনিয়নের দেবরাজ এলাকায় ভেড়িবাঁধের পাশে স্থানীয় এলাকাবাসীর পক্ষ থেকে মানববন্ধনের আয়োজন করা হয়।

“স্থায়ী ভেড়িবাঁধ নির্মাণের দাবি এবং অব্যাহত সংস্কার কাজ চলমান রাখার” দাবিতে আয়োজিত এ মানববন্ধনে স্থানীয়রা আকরাম তালুকদার, জরুল শেখ, সালাম মোল্লা ও আকবর তালুকদার বাহিনীর বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং উন্নয়ন কাজে বাধা দেওয়ার অভিযোগ তোলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, পঞ্চকরণ ইউনিয়নের দেবরাজ এলাকায় টেকসই ভেড়িবাঁধ না থাকায় প্রতিবছর জোয়ারের পানি ও লবণাক্ততার কারণে বিস্তীর্ণ ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে ঘূর্ণিঝড় আইলা ও সিডরের সময় পুরো এলাকা পানিতে তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। এরপরও একটি স্বার্থান্বেষী মহল ব্যক্তিগত সুবিধার জন্য লবণ পানি ঢুকিয়ে কৃষিজমি নষ্ট করছে বলে অভিযোগ করেন তারা।

বক্তারা আরও বলেন, বর্তমানে ভেড়িবাঁধ নির্মাণ ও সংস্কারের কাজ শুরু হলেও একটি চক্র নানা ষড়যন্ত্র ও বাধা সৃষ্টি করে কাজ বন্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। এলাকাবাসীর একটাই দাবি—কোনো অবস্থাতেই ভেড়িবাঁধ নির্মাণ কাজ বন্ধ করা যাবে না।

এসময় স্থানীয়রা বলেন, বাঁধ নির্মাণে যদি কারো ব্যক্তিগত সম্পত্তি অধিগ্রহণের প্রয়োজন হয়, তাহলে সরকার যেন যথাযথ ক্ষতিপূরণ প্রদান করে। তবে জনস্বার্থে ও এলাকার নিরাপত্তার জন্য দ্রুত স্থায়ী ভেড়িবাঁধ নির্মাণের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন পঞ্চকরণ ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন তালুকদার, অধ্যাপক মনিরুল ইসলাম খান, ইউপি সদস্য শামীমুল হাসান, খলিলুর রহমান, মাইনুল ইসলাম, ইউপি সদস্য ও জামায়াত নেতা মশিউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মানববন্ধন শেষে দাবি আদায়ের লক্ষ্যে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa