ঢাকা
০৬ আগস্ট ২০২৬
দেশজুড়ে
“বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার বাতাস এখন স্বস্তিদায়ক” জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিএমপির শ্রদ্ধা: নিউমার্কেটের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ সন্ধ্যায় ঢাকাসহ ১২ অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, বজ্রবৃষ্টির পূর্বাভাস “বহিষ্কৃত এনসিপি নেতা তানভীর ঢাকায় গ্রেফতার” জুলাই স্মৃতি জাদুঘরকে ইতিহাসের নতুন পর্যায় আখ্যা দিলেন ড. ইউনূস জুলাই স্মৃতি জাদুঘর হবে গণতন্ত্রের লড়াই ও আত্মত্যাগের প্রতীক: প্রধানমন্ত্রী খাগড়াছড়ি মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন। ​ রাতে দুঃসাহসিক উদ্ধার অভিযান: কর্ণফুলী চ্যানেলে বিকল কন্টেইনার জাহাজ মুক্ত ছাত্রদল-শিবির সংঘাত: থমথমে ঢাকা আলিয়া মাদ্রাসা ক্যাম্পাস বালুর বস্তা থেকে হঠাৎ বিস্ফোরণ! বরিশালে শিশুসহ দগ্ধ ৩

স্টেশনে দাঁড়ানোর কথা ট্রেন চালক ভুলে গেলেন!

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯   ৫১৩ বার পঠিত
স্টেশনে দাঁড়ানোর কথা ট্রেন চালক ভুলে গেলেন!

ঢাকা-চট্টগ্রাম রেলপথে চলাচলকারী আন্তঃনগর ট্রেন মহানগর এক্সপ্রেসের চালক ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে নির্ধারিত যাত্রাবিরতি না দিয়েই ট্রেন নিয়ে চলে ছুটে গেছেন পরবর্তী স্টেশনের দিকে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এতে করে স্টেশনে ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রীরা বিড়ম্বনায় পড়েছেন। অবশ্য পরবর্তীতে ট্রেনটি আবার আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে এসে যাত্রীদের উঠিয়ে নিয়ে যায়। চালক যাত্রাবিরতির কথা ভুলে গেছেন বলে জানিয়েছেন আশুগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মো. নূরনবী।

ট্রেনের যাত্রী ও রেলওয়ে সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রাবিরতির নির্ধারিত সময় বিকেল ৪টা ৪০ মিনিটে। বৃহস্পতিবার ট্রেনটি ৪০ মিনিট বিলম্বে সন্ধ্যা ৫টা ২০ মিনিটে এসে যাত্রাবিরতি করে। পাঁচ মিনিট বিরতি দিয়ে ৫টা ২৫ মিনিটে ট্রেনটি আবার ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।
ব্রাহ্মণবাড়িয়ার পরের স্টেশন আশুগঞ্জে ট্রেনটি যাত্রাবিরতি দেয়ার কথা ছিল ৫টা ৪২ মিনিটে। কিন্তু চালক বিরতি না দিয়েই ট্রেন নিয়ে ছুটে যান পরবর্তী স্টেশন ভৈরবের দিকে। তবে ভৈরব স্টেশনে ঢোকার আগে আবার আশুগঞ্জ স্টেশনে ফিরে আসে ট্রেনটি। ৫টা ৫৩ মিনিটে স্টেশনে ঢুকে দুই মিনিট বিরতি দিয়ে ৫টা ৫৫ মিনিটে আবার ভৈরব যায় ট্রেনটি।

আশুগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার মো. নূরনবী বলেণ, যাত্রাবিরতির কথা ভুলে গেছেন ট্রেন চালক। চালকের ভুলে এমনটি হয়েছে। যাত্রাবিরতির কথা মনে থাকলে এমনটি হতো না।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa