ঢাকা
২৪ জুন ২০২৬
শিরোনাম

সৃজিতের সাথে কাজ করা নিয়ে যা বললেন মিথিলা

বিনোদন ডেস্ক
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২০   ২৬৪ বার পঠিত
সৃজিতের সাথে কাজ করা নিয়ে যা বললেন মিথিলা

শোবিজ জগতের দুই আলোচিত নাম মিথিলা ও কলকাতার নির্মাতা সৃজিত। ভালোবেসে বিয়ে করেছেন এইতো কিছু দিন হলো। সেরেছেন হানিমুনও। এরপর যে যার কাজে ফের ব্যস্ত।

বিয়ের পর থেকেই মিথিলা বারবার একই প্রশ্নের মুখোমুখি হয়েছেন। আর সেই প্রশ্নটি হচ্ছে- কবে সৃজিতের ছবিতে অভিনয় করবেন? এবার সেই প্রশ্নের উত্তর জানিয়েছন অভিনেত্রী নিজেই। সৃজিতের নির্দেশণায় ছবিতে কাজের ব্যাপারে মিথিলা বলেন, বিয়ের পর থেকে অনেকবার এই প্রশ্নের সম্মুখীন হয়েছি। আমার সঙ্গে মানানসই কোনো চরিত্র পেলে সৃজিত নিশ্চয়ই বলবে। তখন একসঙ্গে কাজ করবো।

মিথিলা আরও বলেন, তবে জোর করে আমি যেমন ডেভেলপমেন্ট সেক্টরে সৃজিতের কোনো কাজের কথা বলবো না। তেমনি সৃজিতও হঠাৎ সিনেমায় আমাকে কাস্ট করবে না।

এদিকে, কয়েকদিন আগেও বাংলাদেশে এসেছিলেন সৃজিত। সে সময় বেসরকারি টেলিভিশনের একটি অনুষ্ঠানেও অংশ নেন তারা। এই অনুষ্ঠানটি বাংলাভিশন টিভির পর্দায় ভালোবাসা দিবসের দিন প্রচার হবে। যেখানে উপস্থাপিতা মিথিলার করা নানা প্রশ্নের উত্তর জানাবেন সৃজিত।

Facebook Comments Box