ঢাকা
০৮ আগস্ট ২০২৬
দেশজুড়ে
ঢাকা-ময়মনসিংহ রেলপথে বগি লাইনচ্যুত: ট্রেন চলাচল স্বাভাবিক সিলেটে দুই বাসের ভয়াবহ সংঘর্ষ: ঝরে গেল ৮টি তাজা প্রাণ, হাসপাতালে ২৫ সিলিন্ডার লিকেজে ভয়াবহ অগ্নিকাণ্ড: দগ্ধ ৩ জনের অবস্থা আশঙ্কাজনক “ইলিয়াস আলীকে অপহরণ-হত্যা মামলা: সাইফুর রহমান গ্রেপ্তার হচ্ছেন” খাগড়াছড়ি রামগড় পুলিশের অভিযানে: ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কক্সবাজার উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে যুবক গুরুতর আহত জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান  কক্সবাজারের পুরনো মাদক কারবারি গ্রেফতার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক স্টার লাইন বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত হামে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন করে আক্রান্ত ৮৫ জন মরণফাঁদ সুনামগঞ্জ সড়ক: মাঝরাস্তায় খুঁটি, দেড় বছরে শতাধিক দুর্ঘটনা

আর্জেন্টিনার অগ্রযাত্রায় এবার সামির ও মেহেরীনের যুগলবন্দি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ২২ জুন ২০২৬   ১১৯ বার পঠিত
আর্জেন্টিনার অগ্রযাত্রায় এবার সামির ও মেহেরীনের যুগলবন্দি

জনপ্রিয় নাটক ‘এটা আমাদেরই গল্প’-এর আলোচিত জুটি খায়রুল বাসার ও কেয়া পায়েলের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। আর্জেন্টিনার জার্সি পরা সেই ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন খায়রুল বাসার।

ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘সামির-মেহরীনের যৌথ সমর্থনে এগিয়ে যাবে আর্জেন্টিনা। ভামোস আর্জেন্টিনা।’ এরপরই ভক্তদের মধ্যে শুরু হয় নানা আলোচনা। কেউ এটিকে নতুন কোনো নাটকের শুটিংয়ের অংশ মনে করলেও, অনেকে ধারণা করেন প্রিয় দল আর্জেন্টিনাকে সমর্থন জানাতেই তারা এ ছবি প্রকাশ করেছেন।

পরে খায়রুল বাসার জানান, নাটকে দর্শকদের কাছে তাঁদের জুটি জনপ্রিয় হওয়ায় ভক্তদের জন্যই ছবিটি পোস্ট করেছেন। তিনি বলেন, দুজনই আর্জেন্টিনা সমর্থক হওয়ায় বিষয়টি দর্শকদের ভালো লাগবে বলেই মনে করেছেন।

এদিকে কেয়া পায়েল জানান, ছবিটি বাস্তবে একসঙ্গে তোলা নয়; কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে। তবে তিনি স্বীকার করেন, ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সমর্থক এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের পছন্দের দলের প্রতি সমর্থন প্রকাশ করেন।

বিশ্বকাপ ফুটবলকে ঘিরে দুই তারকার এই ছবি এখন ভক্তদের মধ্যে বেশ আলোচনার বিষয় হয়ে উঠেছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa