ঢাকা
২৩ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

সরাইলে তিতাস নদীতে উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ

মোঃ রিমন খান (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ২৩ আগস্ট ২০২৬   ১৪ বার পঠিত
সরাইলে তিতাস নদীতে উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তিতাস নদীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।

শনিবার বিকেলে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কুচনী-বুড্ডা ও শাহবাজপুর ইউনিয়নের ক্ষমতাপুর এলাকার যুবকদের উদ্যোগে গঠিত মাদকবিরোধী তরুণ শক্তি সংগঠনের আয়োজনে বুড্ডা নদীর বাঁকে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

নৌকা বাইচকে ঘিরে নদীর দুই তীরে সৃষ্টি হয় উৎসবের আমেজ।

ক্ষমতাপুরের পশ্চিম দিক থেকে বুড্ডা নদীর ঘাট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে ছিল দর্শনার্থীদের উপচেপড়া ভিড়।

নদীর তীরের পাশাপাশি শত শত ভাড়া করা নৌকা নিয়ে দর্শকরা প্রতিযোগিতা উপভোগ করেন।

নারী দর্শকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

আয়োজক কমিটির সভাপতি ও নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর আহমেদ জানান, এবারের প্রতিযোগিতায় শেখ বয়েজ ক্লাব, শাপলা বয়েজ ক্লাব, এক্তারপুরের মজিবুর রহমান, বুল্লার বাসু মিয়া ও এক্তাপুরের শাহআলম মিয়ার নৌকা অংশ নেয়।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নৌকা বাইচে ক্ষমতাপুরের শাপলা বয়েজ ক্লাব প্রথম, বুড্ডার শেখ বয়েজ ক্লাব দ্বিতীয় এবং বুল্লার বাসু মিয়ার নৌকা তৃতীয় স্থান অর্জন করে।

প্রথম স্থান অধিকারী নৌকাকে ৭৫ হাজার টাকা মূল্যের একটি ষাঁড় গরু, দ্বিতীয় স্থান অর্জনকারী নৌকাকে একটি ফ্রিজ এবং তৃতীয় স্থান অর্জনকারী নৌকাকে একটি টেলিভিশন পুরস্কার হিসেবে দেওয়া হয়।

প্রতিযোগিতায় অংশ নেওয়া অন্যান্য নৌকার মালিকদেরও শান্তনা পুরস্কার দেওয়া হয়।

নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর তপু, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আশরাফুল করিম রিপন, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান সিদ্দিকী, সাবেক সদস্য সচিব নুর আলম, সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. জব্বর, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতহার হোসেন মৃধা বকুল, আয়োজক সংগঠনের অন্যতম উপদেষ্টা ও রিয়াদস্ত সরাইল বিএনপির সভাপতি শেখ রাকিব উদ্দিন, ইউপি সদস্য অলি আহাদ মৃধা, নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের সভাপতি মো. জালাল এবং শাহবাজপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. শাহীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

নৌকা বাইচকে কেন্দ্র করে সরাইলের তিতাস নদীর পাড়ে দিনভর ছিল উৎসবের আবহ। ঐতিহ্যবাহী এই আয়োজন দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন নানা বয়সী মানুষ।

বৈঠার ছন্দ, নৌকার গতি আর দর্শকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো নদীপাড়।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa