ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিতঃ ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

মোঃ শফিকুল ইসলাম দুলাল, ঠাকুরগাঁও প্রতিনিধি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ২২ আগস্ট ২০২৬   ২৭ বার পঠিত
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিতঃ ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন ঠাকুরগাঁওয়ের কৃতী সন্তান ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার খবর ছড়িয়ে পরার পরপরই আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠে তার নিজ জেলা ঠাকুরগাঁও।
মিষ্টি বিতরণ, আনন্দ র‌্যালি ও স্লোগানে মুখর হয়ে  ওঠে শহরের বিভিন্ন এলাকা।
রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই বিভিন্ন এলাকায় নানামুখী উদ্যোগ গগ্রহণ করতে দেখা যায়।
এর মধ্যে শনিবার ঠাকুরগাঁও প্রেসক্লাবে সাংবাদিকদের মধ্যে মিষ্টি বিতরণ উৎসব পালন করা হয়।
এ সময় জেলার সাংবাদিকগণ একে অপরকে মিষ্টি খাইয়ে দেন।
এর আগে ঘোষনার পর থেকেই  ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা জড়ো হন।
এ সময় তারা একে অপরকে মিষ্টি খাওয়ান এবং আনন্দ প্রকাশ করেন। পরে একটি আনন্দ র‌্যালি বের করা হয়।
র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
র‌্যালিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষও অংশ নেন।
এ সময় নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
প্রিয় নেতার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আনন্দে একে অপরকে জড়িয়ে ধরে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় তাদের।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুধু বিএনপির একজন শীর্ষ নেতা নন, তিনি ঠাকুরগাঁওয়ের মানুষের দীর্ঘদিনের পরিচিত মুখ।
তার রাজনৈতিক জীবনের এই অর্জন জেলার মানুষের জন্যও গর্ব ও আনন্দের।
তার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁওয়ের মানুষ নতুন করে সম্মানিত ও গর্ববোধ করছেন।
স্থানীয় বাসিন্দারা বলেন, দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তারা অত্যন্ত আনন্দিত।
এটি জেলার জন্য নিঃসন্দেহে গর্বের বিষয়।
তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ুু ও সফলতা কামনা করেন।
এদিকে, রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার খবর ছড়িয়ে পরার পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও ঠাকুরগাঁওয়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে থাকেন।
সব মিলিয়ে তার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার খবরে উৎসবের আমেজ বিরাজ করছে পুরো ঠাকুরগাঁওজুড়ে।
Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa