ঢাকা
০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

শেরপুরে আগুনে ১৩ দোকান ভস্মীভূত

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ০২ জানুয়ারি ২০২২   ৩১৯ বার পঠিত
শেরপুরে আগুনে ১৩ দোকান ভস্মীভূত

শেরপুর সদর উপজেলার উপশহর কুসুমহাটি বাজারে আগুনে ১৩ দোকান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় বেশ কয়েকটি দোকানে লুটপাট হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের অভিযোগ।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, ২ জানুয়ারি রোববার ভোর ৫টার দিকে সদর উপজেলার কুসুমহাটি বাজারের জনৈক সুজনের প্লাস্টিক ও সুতার দোকানের ভেতর পিডিবি’র বৈদ্যুতিক খুঁটির ট্রান্সফরমার থেকে আগুনের সূত্রপাত হয়।

আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়লে ওই দোকানের প্লাস্টিক ও সুতা পুড়ে পার্শ্ববর্তী মুদি দোকান, চালের আড়ত, কসমেটিকস, পান-সুপারি, সেলুন এবং বিভিন্ন গোডাউনসহ ১৩টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

এদিকে খবর পেয়ে সকাল সাড়ে ৭টায় জেলা শহর থেকে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ক্ষতিগ্রস্ত ও অন্যান্য ব্যবসায়ী জানান, অগ্নিকাণ্ডে মালামাল ও দোকানপাটসহ প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তবে ফায়ার সার্ভিস বিভাগের উপপরিচালক জাভেদ হোসেন তারেক জানান, বৈদ্যুতিক গোলযোগের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ছাড়া এখনো ক্ষয়ক্ষতি নিরূপণ করা হয়নি বলে তিনি জানান।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa