ঢাকা
০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

মুক্তাগাছায় একাধিকবার কিশোরীকে ধর্ষণে অন্তঃসত্ত্বা ,

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
রবিবার, ০২ জানুয়ারি ২০২২   ৩৮৬ বার পঠিত
মুক্তাগাছায় একাধিকবার কিশোরীকে ধর্ষণে অন্তঃসত্ত্বা ,

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় নানাবাড়িতে এক কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

শনিবার সন্ধ্যায় উপজেলার দাওগাঁও ইউনিয়নের চন্দনীআটা এলাকায় থেকে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় বিকালে মুক্তাগাছা থানায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে মামলা করেন।

গ্রেফতার হাফিজুল (২৫) চন্দনীআটা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ও পার্শ্ববর্তী ফুলবাড়িয়া উপজেলার বৈলাজান গ্রামের আবু হানিফার ছেলে দুলাল (৫০)।

অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী মুক্তাগাছা উপজেলার চন্দনীআটা গ্রামে নানাবাড়িতে বসবাস করে আসছিল। আত্মীয়তার সুবাদে একই গ্রামের হাফিজুল ও ফুলবাড়িয়া উপজেলার বৈলাজান গ্রামের বাসিন্দা দুলাল প্রায়ই ভুক্তভোগীর নানাবাড়ি যাতায়াত করত। সেই সুযোগে দুজন মিলে প্রায়ই মেয়েটিকে ধর্ষণ করে আসছিল।
একপর্যায়ে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এতে ভুক্তভোগী কিশোরীর পরিবার ও এলাকায় ঘটনাটি ছড়িয়ে পড়লে লোকজন অভিযুক্ত ওই দুজনকে আটকে রেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে থানায় নিয়ে যায়।

মুক্তাগাছা থানার ওসি মাহমুদুল হাসান জানান, ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। এ ঘটনায় আমরা মূল আসামি দুজনকে গ্রেফতার করেছি। রোববার আসামিদের আদালতে পাঠানো হয়েছে। আর ভুক্তভোগী কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa