ঢাকা
০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ময়মনসিংহে‘বঙ্গবন্ধু গ্যালারি’ উদ্বোধন করেন মেয়র ইকরামুল হক টিটু

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ১০ জানুয়ারি ২০২২   ৩০১ বার পঠিত
ময়মনসিংহে‘বঙ্গবন্ধু গ্যালারি’ উদ্বোধন করেন মেয়র ইকরামুল হক টিটু

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও বর্ণাঢ্য জীবনকে তুলে ধরতে ময়মনসিংহ নগরীর টাউন হলে এডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে গ্রাউন্ড ফ্লোরের একটি কক্ষে ‘বঙ্গবন্ধু গ্যালারি’ এর উদ্বোধন করেন মসিক মেয়র ইকরামুল হক টিটু । ৮০০ বর্গফুটের এ গ্যালারিতে স্থান পেয়েছে বঙ্গবন্ধুর ছাত্রজীবন, রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন ও রাষ্ট্র পরিচালনাকালীন শতাধিক ছবি, বঙ্গবন্ধুর বাণী, চিঠি, বঙ্গবন্ধুকে নিয়ে বিশ্বনেতাদের মন্তব্য, ভাষণের ভিডিও ক্লিপ ইত্যাদি।

গত ১০ জানুয়ারী বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বেলা ১১ টায় এডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর উদ্যোগে বঙ্গবন্ধু গ্যালারি উদ্বোধন ও বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে আয়োজিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ গ্যালারী উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা আওয়ামি লীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা। এছাড়া এ অনুষ্ঠানে ৬০ জন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীকে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, বঙ্গবন্ধুকে ছাড়া বাংলাদেশ কল্পনা করা সম্ভব নয়। ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনেই আমরা স্বাধীনতার পূর্ণাঙ্গ স্বাদ পেয়েছিলাম। তিনি যদি জন্ম না নিতেন তবে লাল সবুজের পতাকা নিয়ে বিশ্বের বুকে মাথা তুলে আমরা দাঁড়াতে পারতাম না।

অনুষ্ঠানের উদ্বোধক এডভোকেট জহিরুল হক খোকা বঙ্গবন্ধু গ্যালারিকে সুন্দর, মনোমুগ্ধকর এবং ব্যতিক্রমী বলে মন্তব্য করেন। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকে জানা-বোঝা এবং বঙ্গবন্ধুর নীতি-আদর্শকে অনুধাবনে এ গ্যালারি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বঙ্গবন্ধু গ্যালারি শুক্রবার ব্যতিত প্রতিদিন সকাল ০৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী। স্বাগত বক্তব্য রাখেন সচিব রাজীব কুমার সরকার। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন বাবুল এবং জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক প্রকৌশলী নূরুল আমিন কালাম।

এছাড়া আরোও উপস্থিত ছিলেন প্যানেল মেয়র ০২ মোঃ মাহবুবুর রহমান, প্যানেল মেয়র ০৩ শামীমা আক্তার ও অন্যান্য কাউন্সিলর বৃন্দ, সিটি কর্পোরেশনের বিভাগ ও শাখা প্রধানগণ, অভিভাবকবৃন্দ ও অন্যান্য গণ্যমাণ্য ব্যক্তিবর্গ সহ প্রমূখ।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa