ঢাকা
০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, সৎ ও নির্দলীয় ব্যক্তিবর্গকে সার্চ কমিটিতে রাখার সুপারিশ এনপিপির

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বুধবার, ১২ জানুয়ারি ২০২২   ২৮৮ বার পঠিত
মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, সৎ ও নির্দলীয় ব্যক্তিবর্গকে সার্চ কমিটিতে রাখার সুপারিশ এনপিপির

নির্বাচন কমিশন (ইসি) গঠন বিষয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে আলোচনায় অংশ নিয়েছে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)। আজ বুধবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় দলটির চেয়াম্যান আলহাজ্ব শেখ ছালাউদ্দিন ছালুর নেতৃত্বে ৭ সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেয়। প্রতিনিধি দল নির্বাচনী আইন প্রণয়নসহ ৫ দফা প্রস্তাব পেশ করেন। তারা সৎ ও অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে সার্চ কমিটি গঠনের সুপারিশ করেন। তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, সৎ ও নির্দলীয় ব্যক্তিবর্গের সমন্বয়ে সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন গঠনের পাশাপাশি নির্বাচন কমিশনকে স্বাধীন ও নিরপেক্ষ করার ওপর জোর দেন। প্রতিনিধিদল সংবিধানের ৫৬ অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নিবন্ধিত রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সমন্বয়ে নির্বাচনকালীন সরকার গঠনের প্রস্তাব করেন।

রাষ্ট্রপতি এনপিপি প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে বলেন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ও মতবিনিময় একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে সহায়ক হবে। তিনি বলেন, গণতন্ত্রে যেকোনো সমস্যা সমাধানে আলোচনা ও মতবিনিময় ফলপ্রসূ ভূমিকা রাখে। রাজনৈতিক দলগুলোকে তাদের সুচিন্তিত মতামত দেয়ার জন্য ধন্যবাদ জানান তিনি।

এসময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa