
‘প্রতিজনে গাছ লাগাই, সবুজে সাজাই মীরসরাই’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে মীরসরাইয়ে এক হাজার গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে।
স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা ‘দুর্বার প্রগতি সংগঠন’ এবং ‘মীরসরাই জেনারেল হাসপাতাল’-এর যৌথ উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
বুধবার (২ সেপ্টেম্বর) সংগঠনের কার্যএলাকায় আয়োজিত এ কর্মসূচির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মীরসরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোমাইয়া আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সোমাইয়া আক্তার বলেন, “গাছ আমাদের সর্বশ্রেষ্ঠ বন্ধু।
প্রাণ-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছের কোনো বিকল্প নেই।
সবুজায়নে দুর্বারের এই ধারাবাহিক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রোজিনা রহমান।
স্বাগত বক্তব্যে মীরসরাই জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরহাদ হোসেন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম।
দুর্বারের সাথে যুক্ত হয়ে ভবিষ্যতেও এমন সামাজিক ও মানবিক কাজ অব্যাহত থাকবে।
এছাড়া মীরসরাই ও আশপাশের এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি সমাজের অবহেলিত ও বেওয়ারিশ রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
দুর্বার প্রগতি সংগঠনের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের দাতা সদস্য মো. জসিম উদ্দিন, আজীবন সদস্য মো. নুর উদ্দিন সেলিম, জামশেদ আলম চৌধুরী তপু ও আরিফ হোসেন বাবলু।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মীরসরাই জেনারেল হাসপাতালের এজিএম তৌহিদুল ইসলাম নিশান, পরিবেশকর্মী ইয়াসিন আরাফাত, দুর্বারের প্রতিষ্ঠাতা রিপন কুমার দাশ, সাবেক সিনিয়র সহ-সভাপতি জাফর ইকবাল, কার্যকরী সদস্য তরিকুর রহমান বাবু, সহ-অর্থ সম্পাদক আলাউদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ইফতেখার উদ্দিন, দপ্তর সম্পাদক মেজবাহ উদ্দীন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক মোহাম্মদ মারুফ এবং সমাজকল্যাণ উপ-পরিষদের আহ্বায়ক আশরাফ হোসেন।
কর্মসূচিতে মো. আবু সাঈদ, সাজেদুল ইসলাম সজিব, মিফতাহুল হাসান সাকিব, আব্দুল আজিজ সাইমুনসহ সংগঠনের বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক অংশ নেন।
দিনব্যাপী এ কর্মসূচিতে স্থানীয় সাধারণ মানুষের মাঝে আমড়া, কাঁঠাল, পেয়ারা, জাম, জলপাই, সুপারি, গোলাপজাম, হরিতকি, বহেড়া, কামরাঙ্গা, কৃষ্ণচূড়া, গাব, চালতা ও মালবেরিসহজ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়।
