ঢাকা
২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

মায়ের হয়ে মেয়ে, বোনের হয়ে বোন পরীক্ষা দিতে এসে ধরা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২০   ২৮৬ বার পঠিত
মায়ের হয়ে মেয়ে, বোনের হয়ে বোন পরীক্ষা দিতে এসে ধরা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটজন ধরা পড়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে নিজ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক আটজনকে ১ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শুক্রবার চতুল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নবম শ্রেণির প্রথম পর্বের গণিত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল। নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভিযান চালিয়ে ওই আটজনকে আটক করে পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন ১৯৮০ এর ১১ ধারা অনুযায়ী এ জরিমানা করেন।

এরা হলেন- মায়ের পরীক্ষা দিতে আসা সুবর্ণাকে ২০ হাজার, বোনের পরীক্ষা দিতে আসা লিমাকে ২০ হাজার এবং ভাইয়ের পরীক্ষা দিতে আসা ফয়সাল শেখকে ১৫ হাজার, শুভ সরকারকে ২৫ হাজার, রাজিব খানকে ২৫ হাজার, নাইম শেখকে ২৫ হাজার, বাবর আলীকে ২৫ হাজার, সোহাগ কীর্ত্তনিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ওই কেন্দ্রের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ।

এ ছাড়াও ওই সময়ে রাস্তার পাশের সরকারি গাছ কাটার অপরাধে ইছাখালী গ্রামের আব্দুল গফফারকে ১৮৬০ সালের ২৯১ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ বলেন, পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন ১৯৮০ এর ১১ ধারা অনুযায়ী আটজনকে জরিমানা করা হয়েছে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa