ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

বৈঠকে বসেছেন তিন রাষ্ট্রীয় ব্যাংকের সঙ্গে:অর্থমন্ত্রী

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২০   ২৭১ বার পঠিত
বৈঠকে বসেছেন তিন রাষ্ট্রীয় ব্যাংকের সঙ্গে:অর্থমন্ত্রী

রাষ্ট্রীয় তিন ব্যাংককে পুঁজিবাজারে আনার উদ্যোগের অংশ হিসেবে বৈঠকে বসেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ রবিবার (৯ ফেব্রয়ারি) বেলা সাড়ে ১১টায় অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়েছে।

 

জানা গেছে, সম্প্রতি ধারাবাহিক পতনের মুখে পড়ে পুঁজিবাজার। সার্বিক বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং দীর্ঘমেয়াদে আস্থা ফেরাতে বেশকিছু পদক্ষেপ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে রাষ্ট্রীয় মালিকানার তিন ব্যাংকের শেয়ার বিক্রির এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এই তিন বাণিজ্যিক ব্যাংক হলো সোনালী, জনতা ও অগ্রণী ব্যাংক।

অর্থমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের জ্যেষ্ঠ সচিব আসাদুল ইসলাম, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এম খায়রুল হোসেন, অর্থ সচিব আবদুর রউফ তালুকদার, আইসিবির ব্যবস্থাপনা পরিচালক ও ব্যাংকগুলোর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ ‌উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।তিন ব্যাংকের শেয়ার কীভাবে আনা যায় এবং কত অংশ ছাড়া যেতে পারে, তা নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। এ ছাড়া পুঁজিবাজারের তালিকাভুক্ত রূপালী ব্যাংকের শেয়ার আরো ছাড়া যায় কি-না, সে বিষয়েও আলোচনা হবে।

 

 

একই সঙ্গে অংশীজনসহ বিশেষজ্ঞদের মতামতও নেওয়া হবে। তাদের মতের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত গৃহীত হবে।অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমানে ব্যাংকগুলোর আর্থিক অবস্থা বিশ্লেষণ চলছে। ব্যাংকগুলোর আর্থিক বিবরণীসহ সাম্প্রতিক বিষয়গুলো খতিয়ে দেখে শেয়ার ছাড়ার সিদ্ধান্ত হবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa