ঢাকা
০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

বেনাপোলে দুইটি বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড গুলিসহ যুবক আটক

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ১১ জানুয়ারি ২০২৬   ১৮৫ বার পঠিত
বেনাপোলে দুইটি বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড গুলিসহ যুবক আটক

বেনাপোলে ২টি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি ও ৪ টি ম্যাগজিনসহ সাকিব হাসান (২৮) নামের এক যুবককে আটক করেছে খুলনা র‍্যাব-৬ এর সদস্যরা। আজ রবিবার (১১ জানুয়ারি) খুব ভোরে তাকে পোর্ট থানা রঘুনাথপুর পশ্চিমপাড়া থেকে আটক করা হয়। আটকের বিরুদ্ধে অস্ত্র-আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে।

আটক সাকিব পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের আসলাম হোসেনের ছেলে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, গোপন সংবাদে রঘুনাথপুর পশ্চিমপাড়ায় অভিযান চালিয়ে সাকিব হাসান নামে এক যুবকের বাড়ি থেকে ২টি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি ও ৪ টি ম্যাগজিনসহ তাকে আটক করেছে খুলনা র‍্যাব-৬ এর সদস্যরা। পরে র‍্যাব আটক যুবককে পোর্ট থানায় সোর্পদ করেছে। তার বিরুদ্ধে অস্ত্র-আইনে মামলা হয়েছে। আজ তাকে যশোর আদালতে সোর্পদ করা হবে বলে জানান ওসি।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa