বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে একযোগে বদলি, সংযুক্তি ও অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার (৫ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের পার্সোনেল শাখা থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন দায়িত্ব অবিলম্বে কার্যকর হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপক (পার্সোনেল) ওম্মে কুলছুম আদেশটিতে স্বাক্ষর করেন।
আদেশ অনুযায়ী, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সংযুক্ত বোসরা ইসলামকে পরিচালক প্রশাসন ও মানবসম্পদের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
মহাব্যবস্থাপক (স্টোর অ্যান্ড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট) ইকবাল আহমেদ আলীকে মহাব্যবস্থাপক (কার্গো) পদে বদলি করা হয়েছে। মহাব্যবস্থাপক (পোল্ট্রি কমপ্লেক্স) এ এইচ এম শফিউল বারীকে মহাব্যবস্থাপক (প্রশাসন ও মানবসম্পদ) পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
মহাব্যবস্থাপক (এয়ারপোর্ট সার্ভিসেস) শাহনুর আহমেদকে মহাব্যবস্থাপক (গ্রাহক সেবা) পদে মূল দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ মহাব্যবস্থাপক (জনসংযোগ) হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে, মহাব্যবস্থাপক (গ্রাহক সেবা) হিসেবে দায়িত্ব পালন করা মহিউদ্দিন আহমেদকে মহাব্যবস্থাপক (এয়ারপোর্ট সার্ভিসেস) পদে বদলি করা হয়েছে।
ক্যাপ্টেন বি-৭৮৭ শেখ আব্বাস হোসেনকে বর্তমান দায়িত্বের পাশাপাশি আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ মহাব্যবস্থাপক (পরিকল্পনা) হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। খন্দকার বাকী উদ্দিন আহমদকে মহাব্যবস্থাপক (স্টোর অ্যান্ড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট) হিসেবে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
উপমহাব্যবস্থাপক (হিসাব) এম এম আরিফুর রহমানকে উপমহাব্যবস্থাপক (কর্পোরেট প্ল্যানিং) পদে বদলি করা হয়েছে। তাকে কর্পোরেট প্ল্যানিং অ্যান্ড ট্রেনিংয়ের দায়িত্বও দেওয়া হয়েছে।
এ ছাড়া মো. ফজরুল আলমকে উপমহাব্যবস্থাপক (মানবসম্পদ) হিসেবে মূল দায়িত্বের পাশাপাশি আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ উপমহাব্যবস্থাপক (পার্সোনেল) হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
এ জেড এম আরিফকে উপমহাব্যবস্থাপক (বিকেএফসিসি) থেকে উপমহাব্যবস্থাপক (পোল্ট্রি কমপ্লেক্স) পদে বদলি করা হয়েছে।
আদেশে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন কর্মস্থল ও দায়ি

মন্তব্য করুন