ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।
ভারতীয় সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে মঙ্গলবার (৬ অক্টোবর) দিবাগত রাতে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।
এর আগে গত শনিবার (৩ অক্টোবর) ঢাকায় একটি অনুষ্ঠানে শেখ হাসিনার ২০২৪ সালের ৫ আগস্ট সামরিক বিমানে ভারতে যাওয়ার প্রেক্ষাপট এবং সে সময় প্রতিবেশী দেশ হিসেবে ভারতের ভূমিকা নিয়ে মন্তব্য করেন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
তার ওই বক্তব্যের পর বাংলাদেশ-ভারত সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে শেখ হাসিনার প্রত্যর্পণ এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আলোচনার মধ্যে হাইকমিশনারের বক্তব্যকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

মন্তব্য করুন